Durga Puja 2026 Live Updates

উৎসবের মরশুমে গ্যাসের দামে বদল? দশমীতে কলকাতায় কত দাম সিলিন্ডারের?

Published on:

Published on:

LPG Cylinder what was the price of cooking gas on Dashami
Follow

বাংলা হান্ট ডেস্ক: পশ্চিম এশিয়ার টানাপোড়ন ও বিশ্ববাজারে আন্তর্জাতিক লেনদেনের অশান্তির প্রভাব- সরাসরি এসে পড়েছে জ্বালানির বাজারে। পাশাপাশি অপরিচিত তেলের দাম বেড়ে যাওয়ায় সিলিন্ডারে মূল্যবৃদ্ধি হয়েছে (LPG Cylinder) । আর এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন বিশেষজ্ঞরা।

দশমীতে কত হল রান্নার গ্যাসের দর? (LPG Cylinder)

উৎসবের আবহে ফের পকেটে চাপ মধ্যবিত্তের। কারণ মাসের শুরুতে এক ধাক্কায় বেড়ে গিয়েছিল গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder)। টানা দুমাস গ্যাস সিলিন্ডারের দামের স্বস্তি পেল না মধ্যবিত্তরা। তার ওপর এই পুজোর মরশুমে সিলিন্ডারের দর বৃদ্ধি পাওয়ায় যথারীতি পকেটে চাপ পড়েছে সাধারণ জনগণ।

LPG Cylinder what was the price of cooking gas on Dashami

আরও পড়ুন: দোকানের কমলা ভোগের স্বাদ এবার বাড়িতেই, বিজয়ায় বানান সহজে

বাণিজ্যিক এলপিজির দাম বাড়লেও সাধারণ মধ্যবিত্তের ক্ষেত্রে ছবিটা আলাদা। স্বস্তির বিষয়, ১৪.২ কেজির গৃহস্থালির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন করেনি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।

২১ অক্টোবর, বুধবার কলকাতায় গৃহস্থালির গ্যাস ৯৬৮ টাকা। বাণিজ্যিক সিলিন্ডার বেড়ে ২,৯৫৪ টাকা। দিল্লিতে গৃহস্থালির গ্যাস ৯৪২ টাকা। বাণিজ্যিক সিলিন্ডার ২,৮১০ টাকা। মুম্বইয়ে গৃহস্থালির গ্যাস ৯৪১.৫০ টাকা। বাণিজ্যিক সিলিন্ডার ২,৭৬৪ টাকা।

চেন্নাইয়ে গৃহস্থালির গ্যাস ৯৫৭.৫০ টাকা। চার মহানগরের মধ্যে এখানেই বাণিজ্যিক গ্যাসের দাম সবচেয়ে বেশি- ২,৯৮৩ টাকা (Lpg Cylinder)।