বাংলা হান্ট ডেস্ক: পুজোর সময় আপনি যদি চান অল্প সময়ের মধ্যে সুস্বাদু কোন খাবার তৈরি করতে তাহলে আজকে প্রতিবেদন আপনার জন্য। দশমীর দিন বানিয়ে ফেলতে পারেন পনিরের এই সুস্বাদু পদটি। রইল আজকে প্রতিবেদনে বাড়িতে কমলা ভোগ বানানোর সহজ রেসিপি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু কমলা ভোগ (Recipe)
দেখতে দেখতে দূর্গা পুজো শেষ। এবার বিজয়াতে আপনি যদি চান নতুনত্ব কোন খাবার অথবা মিষ্টি বাড়িতে তৈরি করতে তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। আজকের প্রতিবেদনে রইল কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু কমলা ভোগ তার রেসিপি রইল (Recipe)।

আরও পড়ুন: ২০২৭ সালে কবে দুর্গাপুজো? একনজরে দেখে নিন পুজোর নির্ঘণ্ট
উপকরণ:
ফুল ফ্যাট দুধের ছানা
১ চামচ সুজি ও কর্নফ্লাওয়ার
কমলা রঙের খাদ্য রস বা কালার, এলাচ এবং লেমন এসেন্স
পরিমাণমতো চিনি ও জল
প্রণালী: প্রথমে দুধ গরম করে তাতে ভিনেগার মিশিয়ে ছানা তৈরি করে নিন। এরপর একটি পাত্রে চিনি ও চার কাপ জল দিয়ে ফুটতে দিন। এরপর ওই চিনির শিডার মধ্যে অরেঞ্জ কালারও এসেন্স মিশিয়ে মিনিট পাঁচেক ফুটতে দিন। এরপর তাতে এলাচ দিয়ে দিন। তারপর ছানার মধ্যে চিনি, সুজি, কর্নফ্লাওয়ার মিশিয়ে ছোট ছোট আকারের ডো তৈরি করুন। তারপর সেগুলো ওই চিনি শিরার মধ্যে ভিজিয়ে রেখে দিন। আর এই ভাবেই তৈরি হয়ে যাবে আপনার বাড়িতে সুস্বাদু কমলা ভোগ মিষ্টি (Recipe)।














