গর্ভবতী মহিলারা পাবে ২১ হাজার! বাজেটে নারীদের জন্য একাধিক ঘোষণা অর্থমন্ত্রীর

Published on:

Published on:

West Bengal Budget 2026 various Government scheme announced for women of West Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে (West Bengal Budget 2026) কী কী ঘোষণা হয় তা জানার জন্য মুখিয়ে ছিল রাজ্যবাসী। সোমবার তাঁদের সেই অপেক্ষার অবসান হয়েছে। এদিন একাধিক খাতে নানা জনমুখী ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। বিশেষ জোর দেওয়া হয় নারী ক্ষমতায়নে। এবারের বাজেটে রাজ্যের মহিলাদের জন্য একগুচ্ছ ঘোষণা করা হয়েছে।

বাজেটে মহিলাদের জন্য যা যা ঘোষণা হল | (West Bengal Budget 2026)

নারী ক্ষমতায়ন ও আর্থিক ক্ষেত্রে তাঁদের অধিক অংশগ্রহণ সুনিশ্চিত করতে অন্নপূর্ণা যোজনা চালু করেছে সরকার। এই প্রকল্পের জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এর পাশাপাশি উচ্চ শিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমাতে চালু করা হবে একটি নতুন স্কিম। এর মাধ্যমে রাজ্যের সরকারি ও সরকারি পোষিত কলেজের অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

আরও পড়ুনঃ ক্রীড়া ও যুব কল্যাণে কল্পতরু সরকার! বাজেটের পর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র

গর্ভবতী মহিলাদের নিয়েও এদিন বড় ঘোষণা হয়েছে। অর্থমন্ত্রী ঘোষণা করেন, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা চালু করেছে। এবার তাঁদের এই প্রকল্পের আর্থিক সাহায্য সহ মোট ২১ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। এর পাশাপাশি গর্ভবতী মায়েরা পাবেন ৬টি পুষ্টি কিট।

গত ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি করেছে সরকার। এবার শীঘ্রই পিঙ্ক কার্ড চালু করা হবে বলে জানান অর্থমন্ত্রী। সেই সঙ্গেই নারী সুরক্ষার লক্ষ্যেও বড় ঘোষণা করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, প্রত্যেকটি মহকুমায় অন্তত একটি করে মহিলা থানা ও প্রত্যেকটি থানায় নারী সহায়তা ডেস্ক স্থাপন করা হবে। মহিলা পুলিশ অফিসারদের নিয়ে গঠন করা হবে দুর্গা সুরক্ষা স্কোয়াড এবং রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্সে দু’টি সম্পূর্ণ মহিলা ব্যাটেলিয়ান স্থাপন করা হবে।

West Bengal Budget 2026

এবারের বাজেটে আশা কর্মীদের মাসিক সাম্মানিক বৃদ্ধির কথাও জানিয়েছে সরকার। অর্থমন্ত্রীর ঘোষণা, আশা কর্মীদের মাসিক সাম্মানিক ৫ হাজার টাকা বাড়ানো হচ্ছে।