অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা! বুধে বড় চমক রাজ্যের মহিলাদের জন্য

Published on:

Published on:

annapurna yojana(28)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ জুন মাসে প্রথম দফায় অন্নপূর্ণা যোজনার টাকা লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গিয়েছে। মুখমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন ১ জুলাই ফের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা ছাড়া হবে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, আগামী সম্ভাব্য বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পের সূচনা করতে চলেছেন।

অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা বুধে! Annapurna Yojana

ইতিমধ্যেই জোরকদমে তোড়জোড় চলছে বলে খবর। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে নবান্ন এবং সংশ্লিষ্ট দফতরগুলিতে প্রস্তুতি তুঙ্গে। জানা যাচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২ হাজার মহিলা উপস্থিত হতে পারেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী নিজে বেশ কয়েকজন মহিলার হাতে প্রতীকীভাবে অন্নপূর্ণা যোজনার অর্থ তুলে দিয়ে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করতে পারেন।

অন্নপূর্ণা যোজনার এই আনুষ্ঠানিক দিনক্ষণ সামনে আসতেই রাজ্যের মহিলাদের মধ্যে এই নিয়ে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। যদিও সরকার তরফে এ নিয়ে সেভাবে কিছু জানা যায়নি। উল্লেখ্য, রাজ্য বাজেটে অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ১ কোটি ৫ লক্ষ মহিলার আর্থিক সহায়তা দেওয়া হবে।

Annapurna yojana

আরও পড়ুন: মোদী মন্ত্রিসভায় বড় রদবদলের জল্পনা! ৬ মন্ত্রীর বিদায়, নতুন ৯ মুখের তালিকায় বাংলার নেত্রীর নাম

সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ইতিমধ্যেই এক কোটির বেশি মহিলার নথি ভেরিফিকেশনের পর পোর্টালে আপলোড করা হয়েছে। এখনও পর্যন্ত এক কোটি ৫ লক্ষ মহিলার নাম ‘অন্নপূর্ণা যোজনা’র প্রকল্পের আওতায় নথিভুক্ত হয়েছে। এক কোটির বেশি মহিলার নথি ভেরিফিকেশনের পর পোর্টালে আপলোড করা হয়েছে বলে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, সরকারি প্রকল্পের পোর্টালে যে এক কোটির বেশি মহিলার নাম আপলোড করা হয়েছে, তাঁরা আগামী পয়লা জুলাই ৩০০০ টাকা করে ভাতা পাবেন।