কাল থেকেই বাংলায় চালু জি রাম জি প্রকল্প! বিজ্ঞপ্তি জারি পঞ্চায়েত দফতরের

Published on:

Published on:

VB-G Ram G Scheme to start in West Bengal from 1 July
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাত পোহালেই রাজ্যে চালু হতে চলেছে ভিবি জি রাম জি প্রকল্প (VB-G Ram G Scheme)। এবার বাংলার মানুষও কেন্দ্রের এই গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের সুবিধা পেতে চলেছে। মঙ্গলবার রাজ্যের পঞ্চায়েত দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ১ জুলাই, বুধবার থেকে বাংলায় এই সরকারি প্রকল্প (Government Scheme) শুরু হতে চলেছে।

ভিবি জি রাম জি প্রকল্পের সুবিধা কারা পাবেন? | (VB-G Ram G Scheme)

এদিন পঞ্চায়েত দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ভারতের অন্যান্য জায়গার মতো ১ জুলাই থেকে বাংলাতেও ভিবি জি রাম জি তথা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) চালু হতে চলেছে। এতে রাজ্যের আড়াই কোটির বেশি জব কার্ড হোল্ডার উপকৃত হবেন।

আরও পড়ুনঃ আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ এখনও করেননি? আর কতদিন সময় আছে জানুন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত আইন অনুসারে, এই প্রকল্পে ৬০ শতাংশ অর্থ বরাদ্দ করবে কেন্দ্র। বাকি ৪০ শতাংশ খরচ দেবে রাজ্য সরকার। প্রথম অর্থবর্ষে কেন্দ্র ও রাজ্যের ব্যয়ের পরিমাণ যথাক্রমে ৮৫০৮ কোটি টাকা ও ৫৬৭২ কোটি টাকা।

বরাদ্দকৃত অর্থের মধ্যে কত টাকা কোন খাতে খরচ হবে সেটাও জানানো হয়েছে। ভিবি জি রাম জি প্রকল্পে বরাদ্দ হওয়া ১৪ হাজার কোটি টাকারও বেশি অর্থের মধ্যে ৬০ শতাংশ কর্মীদের বেতনের জন্য ও বাকি টাকা কাজের উপকরণ কিনতে খরচ হবে।

VB-G Ram G scheme latest update by minister Dilip Ghosh

মনরেগার বদলে ভিবি জি রাম জি আইন এনেছিল কেন্দ্রীয় সরকার। প্রস্তাবিত বিলে ১০০ দিনের কাজের পরিমাণ বাড়িয়ে ১২৫ দিন করার কথা বলা হয়। একইসঙ্গে বলা হয়েছিল, কেন্দ্রীয় বরাদ্দ কমিয়ে ৬০ শতাংশ করা হচ্ছে। এই নিয়ে তৃণমূল সহ বিরোধীরা প্রবল আপত্তি জানালেও গত জানুয়ারি মাসে সংসদে বিলটি পাশ হয়ে যায়। এবার রাজ্যে এই প্রকল্প চালু হতে চলেছে।

এদিকে সোমবারই রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, মনরেগার বকেয়া টাকা মিটিয়ে দেবে কেন্দ্র। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন ভাউচার, বিল দিলেই সব অর্থ মিটিয়ে দেওয়া হবে।