অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট! আবেদন করে থাকলে জানুন অবশ্যই

Published on:

Published on:

annapurna yojana(8)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ‘অন্নপূর্ণা যোজনা’ বা অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Yojana) নিয়ে এসেছে বিজেপি সরকার। এই প্রকল্পের মাধ্যমে ‘যোগ্য’ উপভোক্তাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। তবে তার জন্য রয়েছে একাধিক শর্ত। শুধুমাত্র ১২ পাতার ফর্ম পূরণ করলেই হবে না। একাধিক কারণে বাতিল হয়ে যেতে পারে অন্নপূর্ণার ফর্ম।

অন্নপূর্ণার ফর্ম কী কী কারণে বাতিল হতে পারে? Annapurna Yojana

অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই আবেদন করার সুবিধা দেওয়া হয়েছে আবেদনকারীদের জন্য। অনেকেই ফর্ম-ফিল আপ করলেও টাকা ঢুকছে না বলে অভিযোগ। কী কী কারণে বাতিল হতে পারে আপনার ফর্ম? জানিয়ে রাখি, ভোটার কার্ড বা আধার কার্ডের কোনো তথ্যগত সমস্যা থাকলে বাতিল হতে পারে ফর্ম।

আবেদনকারীর বয়স ও বাসস্থানের ক্ষেত্রে গন্ডগোল থাকলে বাতিল হতে পারে আবেদন। জানিয়ে রাখি, রাজ্যের ২৫-৬০ বছর বয়সী মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সরকারি চাকরি করলে বা পেনশন প্রাপক হলে মিলবে না অন্নপূর্ণা যোজনা। যেসব আবেদনকারী সন্তানদের টিকাকরণ এবং সরকার বা সরকার অনুমোদিত এমন স্কুলে সন্তান না পড়লে ‘অন্নপূর্ণার’ টাকা নাও মিলতে পারে।

এদিকে গতকালই মুখ্যমন্ত্রী বলেছেন, ১ জুলাই থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা প্রকল্পের টাকা ঢুকবে। ১ কোটি ৫১ লক্ষ আবেদন করেছিলেন। স্কুটিনি করে প্রায় ১ কোটি ২০ লক্ষের বেশি মহিলার নাম নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৫ লক্ষ জন আদিবাসী উপভোক্তা রয়েছেন। এই সব মহিলারা মাসে ৩০০০ টাকা করে পাবেন।

আরও পড়ুন: বিনামূল্যে চিকিৎসার আড়ালে কী চলছিল? অভিষেকের সেবাশ্রয় নিয়ে সামনে এল চাঞ্চল্যকর দাবি

রাজ্য বাজেটে অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে, আজ বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পের সূচনা করতে চলেছেন।