বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগের কয়েক মাসে নিজের বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে টি-টোয়েন্টি ফরম্যাটের ব্যাটারদের আইসিসি ক্রমতালিকায় (ICC Rankings) শীর্ষস্থানে নিজের অবস্থান পাকা করেছিলেন ভারতীয় দলের (Indian Cricket Team) তারকা ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। কিন্তু তার কাছ থেকে এখন সেই জায়গা ছিনিয়ে নিলেন তারই সতীর্থ ঈশান কিষাণ (Ishan Kishan)। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
ভারতীয় দলে ফেরার পর বিশ্বকাপের মঞ্চে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে গিয়েছেন ঈশান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ ম্যাচে ৩৬-এর কাছাকাছি গড়ে ৩১৭ রান করেছেন ঈশান। এর মধ্যে সামিল রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ৪৭ বলে ৭৭ রানের চোখধাঁধানো ইনিংস এবং ফাইনালে ২৫ বলে ৫৪ রানের ইনিংসটা।

এই ম্যাচগুলির জন্যই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের লজ্জার হারের সিরিজে নিষ্প্রভ থেকেও আইসিসি ক্রমতালিকার শীর্ষে উঠে এসেছেন ঈশান। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে তিনি ব্যাট হাতে ব্যর্থ হন এবং দ্বিতীয় ম্যাচে ধৈর্য ধরে ইনিংস আরম্ভ করার চেষ্টা করেও দুর্ভাগ্যবশত রান আউট হন।
ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার ব্যাটের ওপর ভরসা করেই প্রত্যাবর্তনের স্বপ্ন দেখবেন ভারতীয় ক্রিকেট দলের ভক্তরা। সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার ওপেনিং জুটি একেবারেই ছন্দে নেই। এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে গেলে ঈশান কিষাণের কাছ থেকে একটি দায়িত্বশীল ইনিংসের প্রত্যাশায় থাকবে গোটা দেশ।
আরও পড়ুন: BCCI কি ২০২৭ বিশ্বকাপে রোহিত শর্মাকে খেলাবে? বড় মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন সুনীল গাভাস্কার
টি-টোয়েন্টি দলের পাশাপাশি ওডিআই ফরম্যাটেও নিজের অবস্থান ধীরে ধীরে পাকা করে তোলার চেষ্টায় রয়েছেন ঈশান। আফগানিস্থানের বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওডিআই সিরিজে ধারাবাহিকভাবে রান করেছেন এই ভারতীয় উইকেটরক্ষক। টি-টোয়েন্টির পাশাপাশি আগামী ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাগামী ফ্লাইটে নিজের নাম দেখতে মরিয়া ক্রিকেট খেলে চলেছেন ঈশান।













