ঐতিহ্যের গঙ্গাসাগর মেলা নিয়ে বড় পরিকল্পনা! আন্তর্জাতিক মানের মেলায় রূপান্তরিত করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari announced Gangasagar mela to become an international level fair

বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক বছর গঙ্গাসাগর মেলায় (Gangasagar Mela) হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয়। দূরদূরান্ত থেকে ছুটে যান বহু মানুষ। এবার সেই ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলাকেই আন্তর্জাতিক মানের মেলায় রূপান্তরিত করা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সম্প্রতি কাকদ্বীপের স্টেডিয়াম মাঠের সভা থেকে একথা জানান তিনি।

গঙ্গাসাগর মেলা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)

গত শনিবার কাকদ্বীপের রবীন্দ্র ভবনে সাংসদ, বিধায়ক, বিভিন্ন দফতরের আধিকারিক ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠক শেষে কাকদ্বীপের স্টেডিয়াম মাঠের সভা থেকে তিনি বলেন, এবারের গঙ্গাসাগর মেলা আন্তর্জাতিক মানের হবে।

আরও পড়ুনঃ দিল্লি যাওয়ার পথে নথি ছিনতাইয়ের চেষ্টা কালীঘাট শিবিরের! বিস্ফোরক অভিযোগ ঋতব্রতর

শুভেন্দুর এই ঘোষণার পর বেশ কিছু প্রশ্ন মাথাচাড়া দিয়েছে। কারণ কুম্ভ মেলা আন্তর্জাতিক স্তরের মেলা। তাহলে কি সেই মেলার মতো করেই ২০২৭ সালের গঙ্গাসাগর মেলা সাজিয়ে তোলা হবে? নদী পারাপার, মেলায় যাতায়াত, পুণ্যার্থীদের সুবিধার কথা ভেবে কোনও বিশেষ ব্যবস্থা থাকবে? স্থানীয় বাসিন্দাদের মনে এমন নানা প্রশ্ন দেখা দিতে শুরু করেছে।

এবারের গঙ্গাসাগর মেলা সুন্দর করে সাজিয়ে তুলতে ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে গত শনিবারের প্রশাসনিক বৈঠকে দীর্ঘ আলোচনা হয়। পাশাপাশি মুড়িগঙ্গা নদীতে ভাটার সময় সর্বক্ষণ ভেসেল পরিষেবা স্বাভাবিক রাখতে ড্রেজিংয়ের বিষয়েও আলোচনা করা হয়েছে। একইসঙ্গে পুণ্যার্থীদের নিরাপত্তা বিষয়টি আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Suvendu Adhikari

এছাড়া মুড়িগঙ্গা নদীর উপর নির্মীয়মাণ সেতুর বর্তমান অবস্থা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, ২০২৯ সালে এই সেতুর উদ্বোধন হবে। পাশাপাশি আগামীদিনে প্রশাসনিকভাবে দক্ষিণ ২৪ পরগনা জেলাকে বিভক্ত করে কাকদ্বীপকে সামনে রেখে সুন্দরবন জেলা গড়ে তোলার কথাও জানিয়েছেন তিনি।

গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলায় রূপান্তরিত করার দাবি আজকের নয়। অতীতে বহুবার এই দাবি তোলা হয়েছে। রাজ্যে পালাবদলের পর বাংলার এই ঐতিহ্যবাহী মেলাকে আন্তর্জাতিক মানের মেলায় রূপান্তরিত করা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।