বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু সেই সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। কিন্তু প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং অনেকদিন পর ফের একবার ভারতীয় ক্রিকেট ভক্তদের সন্তুষ্ট করেছে। ভারতের তরুণ তারকা ওপেনের অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলেছিল ভারত।
বিশ্বরেকর্ড করলেন অভিষেক শর্মা:
ভারতের টপ অর্ডার এই ম্যাচেও ব্যর্থ হয়েছে। কিন্তু এই ম্যাচেও ব্যতিক্রম ছিলেন অভিষেক শর্মা। সঞ্জু স্যামসন এবং ঈশান কিষাণ শোচনীয়ভাবে ব্যর্থ হয়ে ভারতীয় ভক্তদের চিন্তা বাড়িয়ে ড্রেসিংরুমে ফিরলেও মারকাটারী ব্যাটিং করে ২০ বলে নিজের হাফসেঞ্চুরি সম্পূর্ণ করে ছক্কার নতুন বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক।

দ্রুততম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১০০ ছক্কা মারার রেকর্ড গড়লেন তিনি। তার আগে এই রেকর্ডটি দখলে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ইভিন লুইস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ৭৮৯ বল খেলে ওই রেকর্ড গড়েছিলেন তিনি। ৭৮৫ বল খেলে এই মাইফলক ছুঁয়ে পুরোনো রেকর্ড ভাঙলেন অভিষেক।
আরও পড়ুন: ফের ব্যর্থ সঞ্জু স্যামসন! আর কবে বৈভবকে সুযোগ দেবেন গম্ভীর? প্রশ্ন হতাশ ভারতীয় দলের ভক্তদের
এদিন ২৪ বলে ৫৯ রানের ইনিংস খেলে ড্রেসিংরুমে ফেরেন অভিষেক। তাকে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। শেষপর্যন্ত ঠান্ডা মাথায় ৪৭ বলে ৬৮ রানের ধৈর্য্যশীল ইনিংস খেলে ড্রেসিংরুমে ফেরেন শ্রেয়স। অধিনায়ক হিসেবে দলে ফেরার পর এই প্রথম ব্যাট হাতে নজর কাড়লেন তিনি।
আরও পড়ুন: সূর্যবংশীর সাথে ভারতীয় T-20 দলে ওপেন করবেন শুভমান গিল! BCCI-কে পরামর্শ ভারতীয় তারকার
তবে প্রথম ইনিংস শেষ হতেই চেস্টার লি স্ট্রিটে বৃষ্টির আগমণ হয় এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করে ম্যাচ বাতিল ঘোষণা করতে বাধ্য হয় আম্পায়াররা। এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হারের শোচনীয় স্মৃতি ভোলাতে মরিয়া ছিল ভারত। কিন্তু প্রথম ম্যাচে ভালো পারফরম্যান্স করেও সেই সুযোগ পেল না তারা।













