নিজের বাড়ি নেই, ভাড়া বাড়িতে থাকলে পিএম সূর্য ঘর যোজনায় আবেদন করা যাবে? নিয়ম জানুন

Published on:

Published on:

Can tenants apply for PM Surya Ghar Yojana rules explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে অন্যতম পিএম সূর্য ঘর যোজনা (PM Surya Ghar Yojana)। বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর এখানেও এই স্কিমের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই সরকারি প্রকল্প (Government Scheme) নিয়ে বহু মানুষের মনে নানা প্রশ্নও রয়েছে। এর মধ্যে অন্যতম, নিজের বাড়ি না থাকলে কি পিএম সূর্য ঘর যোজনায় আবেদন করা যায়?

পিএম সূর্য ঘর যোজনার খুঁটিনাটি | (PM Surya Ghar Yojana)

এই কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু হয়েছে খুব বেশিদিন হয়নি। ২০২৪ সালে এই স্কিম শুরু করেছে মোদী সরকার। এর মূল উদ্দেশ্য হল, বাড়ির ছাদে সৌর প্যানেল বসিয়ে একদিকে পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বাড়ানো এবং অন্যদিকে বিদ্যুতের বিল কমানো।

আরও পড়ুনঃ কোন কোন ভুলে বাতিল হতে পারে আয়ুষ্মান কার্ডের আবেদন? নোট করে নিন ৫টি পয়েন্ট

তবে পিএম সূর্য ঘর যোজনায় আবেদনের বেশ কিছু শর্ত রয়েছে। এর মধ্যে অন্যতম হল, আবেদনকারীর নামে একটি আবাসিক বাড়ি ও সেই বাড়িতে বৈধ বিদ্যুৎ সংযোগ থাকতে হবে। অর্থাৎ যাদের নিজের বাড়ি নেই, ভাড়া বাড়িতে থাকেন, তাঁরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।

বাড়ির মালিক যদি চান, তিনি নিজের নামে আবেদন করে পিএম সূর্য ঘর যোজনার সুবিধা নিতে পারেন। তবে ভাড়াটিয়াদের কাছে এই সুযোগ নেই। তাঁদের এক্ষেত্রে বাড়ির মালিকের উপর ভরসা করতে হবে।

পিএম সূর্য ঘর যোজনার সুবিধা

কেন্দ্রের এই প্রকল্পের বেশ কিছু সুবিধা রয়েছে। এর মধ্যে অন্যতম, এই স্কিমের অধীন উপভোক্তাদের মাসিক ৩০০ ইউনিট অবধি বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর পাশাপাশি বাড়ির ছাদে সৌর প্যানেল বসানোর ক্ষেত্রে সরকার উল্লেখযোগ্য ভর্তুকি দেয়। ফলে খরচ অনেকটা কমে যায়। তবে ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে।

Central Government scheme PM Surya Ghar Yojana benefits application process explained

বিগত দু’বছরে কেন্দ্রের এই রুফটপ সোলার প্রকল্প সারা দেশ জুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এবার বাংলার মানুষের মধ্যেও পিএম সূর্য ঘর যোজনা নিয়ে আগ্রহ বেড়েছে। জনকল্যাণ শিবিরে এই প্রকল্পের কাউন্টারে দেখা গিয়েছিল উপচে পড়া ভিড়।