একের পর এক ব্যর্থতা! ভারতীয় দলকে বিপাকে ফেলে আউট সূর্যবংশী! তাড়াহুড়োয় ভুল সিদ্ধান্ত নিলেন গম্ভীর?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সঞ্জু স্যামসনের (Sanju Samson) বদলে ভারতীয় দলে নিয়মিত সুযোগ পাচ্ছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। আইপিএলের মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্স করার পর ১৫ বছর বয়সী তারকাকে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে দেখতে চেয়েছিলেন অনেক ক্রিকেট ভক্তই। ভক্তদের আশা পূরণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তাকে নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কিন্তু টানা তৃতীয় ম্যাচে ভক্তদের হতাশ করলেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে টানা দুটি টি-টোয়েন্টি ম্যাচ হারার পরে সিরিজের চতুর্থ ম্যাচটি ভারতের কাছে হয়ে দাঁড়িয়েছে মরণ বাঁচন ম্যাচ। কিন্তু সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচেও টসে জিতে ভারত ব্যাটিং করতে নামার পর দলকে হতাশ করলেন রাজস্থান রয়্যালস তারকা।

Sunil Gavaskar is waiting for Vaibhav Sooryavanshi debut.

নিজের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচে তার স্কোরগুলি ছিল যথাক্রমে ১৪ এবং ১৩। এদিন তিনি ফিরলেন মাত্র ১৫ রান করে। জোফ্রা আর্চারের শর্ট বল পুল করে গ্যালারিতে ফেলতে গিয়ে মিস-টাইম করে সিলি মিড অনে স্যাম ক্যারানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বৈভব। তিন ম্যাচে তার মোট সংগ্রহ ৪২ রান।

আরও পড়ুন: গিলের কাছে শীর্ষস্থান খোয়ালেন কোহলি! বিশ্বকাপের আগে ICC র‍্যাঙ্কিংয়ে ভারতীয়দের জয়জয়কার

অনেকেই এখন মনে করছেন যে চটজলদি দলের সমস্যার সমাধান করতে গিয়ে বৈভবকে তড়িঘড়ি ভারতীয় দলে সুযোগ দিয়ে বড়ো ভুল করে ফেলেছেন গৌতম গম্ভীররা। ভারত যে পরিবেশে ব্যাটিং করে বৈভব মারাত্মক সফল, বিদেশের মাটিতে পিচ এবং পরিবেশ সম্পূর্ণ আলাদা। অভিজ্ঞতা ছাড়া এই পিচে সফল হওয়া অত্যন্ত মুশকিল।

আরও পড়ুন: বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন অধিনায়ক শ্রেয়স! ভবিষ্যতে লজ্জা বাড়তে পারে BCCI-এর

প্রতিবেদনটি লেখার সময় ৭ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। বৈভবের পাশাপাশি অভিষেক শর্মা এবং ঈশান কিষাণও ব্যর্থ হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন। টানা দুই সফরের পাঁচটি টি-টোয়েন্টি মিলিয়ে ভারতীয় দলের টপ অর্ডারের এই শোচনীয় পারফরম্যান্স রীতিমতো চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে।