মানুষের অসুবিধা বরদাস্ত নয়! আসানসোলে দ্রুত ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ অগ্নিমিত্রার

Published on:

Published on:

agnimitra-paul-directs-asansol-administration-and-police-to-evacuate-footpath
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী হওয়ার পর থেকেই বেশ সক্রিয় অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় পরিদর্শন থেকে খোঁজ খবর নিতে দেখা গিয়েছে তাকে। আর বৃহস্পতিবার আসানসোলের (Asansol) রাস্তা দেখতে গিয়েই চমকে উঠলেন নেত্রী। রাস্তার ধারে ফুটপাত রয়েছে কিন্তু তাতে মানুষের চলাফেরার কোনো জায়গা নেই। তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে ধমক দিলে উপস্থিত পুলিশ ও প্রসাশনকে। সাথে দেয়াও হল দ্রুত ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ।

আসানসোলের ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ অগ্নিমিত্রা পালের

আসলে দীর্ঘদিন ধরেই আসানসোলের রাস্তায় যানজটের অভিযোগ উঠছে। স্থানীয় বাসিন্দাদের মতে, ফুটপাত থেকে শুরু করে রাস্তার দুই ধরে দোকান হওয়ার কারণেই আরও বাড়ছে ট্রাফিক জাম। এদিন অগ্নিমিত্রা পাল পরিদর্শনের সময় সিটি বাস স্ট্যান্ড, হাটন রোড, কর্পোরেশন মোড় এর মত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকা হেঁটে দেখেন। সেই সময়েই পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এদিন অগ্নিমিত্রা জানান, প্রথম লেভেলের ফুটপাত দখল হয়ে গেছে। তার পশে দ্বিতীয় লেভেলের ফুটপাতও দোকান, ঠেলাগাড়ির দখলে। না মানুষের হাঁটার জায়গা আছে না গাড়ি পার্কিংয়ের। এরপরই সাথে থাকা পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দেন, দোকানগুলিকে জায়গা খালি করে দেওয়ার নির্দেশও দেন।

আরও পড়ুনঃ উপনির্বাচনের আগে বড় চমক! সুখেন্দুশেখর, প্রকাশচিক ও সুস্মিতাকে দলে নিতেই প্রাথী করল BJP

যত্রতত্র যাত্রী তুললেই বাসের চাকায় কাঁটা!

এছাড়া বাস স্ট্যান্ড ছাড়াও যেখানে সেখানে বাস দাঁড় করিয়ে প্যাসেঞ্জার তোলা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তিনি জানান, ট্রাফিক পুলিশকে বলব নিয়ম ভঙ্গ করলে বাসের চাকায় কাঁটা লাগাতে হবে। এমনকি এদিন নিজে দাঁড়িয়ে থেকেই বেশ কিছু বাসের চাকায় কাঁটা লাগিয়ে দেন অগ্নিমিত্রা। প্রশাসনের মতে, আসানসোলের মত শহরের যানজট নিয়ন্ত্রণ থেকে রাস্তাঘাটের সাধারণ শৃঙ্খলা ফেরত আনাকেই প্রাধান্য দেওয়া হবে।

অগ্নিমিত্রার পরিদর্শনের পরেই বৈঠকে পুরসভা ও পুলিশ

পুর ও নগরোন্নয় মন্ত্রীর পরিদর্শনের পর আসানসোল পুরসভা ও পুলিশ একটি বৈঠক করেছে। সেখানে আগামীদিনে শহরের যানজট নিয়ন্ত্রণ থেকে রাস্তার ফুটপাত পরিষ্কার ও পথচারীদের জন্য উন্মুক্ত রাখার জন্য রূপরেখা তৈরি করা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই পথচারীদের জন্য সুদিন আসবে।