বাংলা হান্ট ডেস্ক: ধনতেরাস এর পরের দিন সুখবর মধ্যবিত্তদের জন্য। কারণ ফের একবার কমল সোনার দাম (Gold Price)। যার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। এবার এই উৎসবের মরশুমে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট।
সস্তা হল সোনা, জেনে নিন আজকের দাম (Gold Price)
সোনার দাম কমলে একদিকে যেমন স্বস্তি পান মধ্যবিত্তরা। অপরদিকে কিছুটা হলেও স্বস্তি পান স্বর্ণ ব্যবসায়ীরা। ঠিক তেমনি ধনতেরাসের পরের দিন হলুদ ধাতুর দর কিছুটা কমায়, অনেকেই গহনা কেনার পরিকল্পনা করছেন (Gold Price)। এছাড়াও এই উৎসবের মরশুমে অনেকেই গহনা কেনার পরিকল্পনা করে থাকেন। তাই সপ্তাহ শেষে আপনিও যদি গহনা কেনা পরিকল্পনা করেন তাহলে এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট।
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৫৬৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৫৬৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪২৭৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪২৭৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪২০০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪২০০০ টাকা।

আরও পড়ুন: কাউন্টারের লাইনে দাঁড়ানোর দিন শেষ! মালদা ডিভিশনে নতুন উদ্যোগ রেলের
সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৮৫৩৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৮৫৩৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৮৫২৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৮৫২৫০ টাকা।
এই সোনার দাম কমায়, স্বর্ণ বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে যারা গহনা কেনার পরিকল্পনা করেছেন, তারা যাতে কিনে ফেলেন। কারণ ভবিষ্যতের ফের বেড়ে যেতে পারে হলুদ ধাতুর দর (Gold Price)। অথবা এর আগে যারা কিনে ফেলেছেন গহনা, তাদের চিন্তা করার কিছু নেই।












