বাংলা হান্ট ডেস্ক: ট্রেনের টিকিট কাটার জন্য দাঁড়িয়ে থাকতে হবে না আর দীর্ঘক্ষণ পর্যন্ত। যাত্রীদের সুবিধার্থে এবার বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেলের মালদহ ডিভিশন (Indian Railways)। মালদা রেল ডিভিশনে পাঁচটি গুরুত্বপূর্ণ স্টেশনে একসঙ্গে চালু করা হল অতিরিক্ত নয়টি অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন।
মালদা ডিভিশনে টিকিট পরিষেবায় নয়া উদ্যোগ রেলের (Indian Railways)
এর ফলে যাত্রীদের ট্রেনের টিকিট কাউন্টারে আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। বিশেষ করে উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতেই এই উদ্যোগ যথেষ্ট বলে মনে করছেন ভারতীয় রেল কর্তৃপক্ষ (Indian Railways)। রেল সূত্রে জানা গিয়েছে, নতুন মেশিন গুলির মধ্যে মালদহ ডিভিশনের ভাগলপুর স্টেশনে বসানো হয়েছে তিনটি।
এছাড়াও সাহেবগঞ্জ ও নিউ ফারাক্কা স্টেশনের দুটি করে ও জামালপুর ও বারহরওয়া স্টেশনে একটি করে মেশিন চালু করা হয়েছে। এই নয়টি নতুন মেশিন যুক্ত হওয়ায় মালদা ও ডিভিশনের মোট ভেন্ডিং মেশিনের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১ টি।

আরও পড়ুন: মাসের শুরুতেই জ্বালানির দামে বদল? কলকাতায় আজকের দর জানুন
মালদহ ডিভিশনের মনিশ কুমার গুপ্তা জানান, যাত্রী পরিষেবার মান উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার কার্তিক সিংহের তত্ত্বাবধানে এই নতুন ৯ টি অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন চালু করা হয়েছে।
যার ফলে রেল কর্তৃপক্ষ দাবি করেছেন, এই পরিষেবার ফলে টিকিট কাউন্টারের ওপর নির্ভরশীলতা কমবে ও যাত্রীদের সময় বাঁচবে। মেশিন পরিচালনার সহায়তার জন্য স্টেশন গুলিতে অটোমেটিক টিকিটেন্ডিং মেশিনের ফেসিলিটেটররাও উপস্থিত থাকবেন। যার ফলে এই পরিষেবা সহজ হবে।
এটাকে উল্লেখযোগ্য বিষয় হল, নতুন মেশিন গুলিতে ইউপিআই সহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট এর সুবিধা রয়েছে। ফলে নগদ টাকা ছাড়া এই ডিজিটাল পদ্ধতিতে দ্রুত টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। যাত্রী পরিষেবা কে আগের থেকে উন্নত ও প্রযুক্তি নির্ভর করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে (Indian Railways)।












