মিলেছে রাজ্যপালের অনুমোদন, সোম থেকেই বাংলা চালু ‘গুন্ডা দমন আইন’, সুখবর দিলেন শুভেন্দু

Published on:

Published on:

Suvendu Adhikari makes big announcement about government hospitals
Follow

বাংলা হান্ট ডেস্ক: আগামী সোমবার থেকেই চালু হয়ে যাচ্ছে ‘গুন্ডা দমন আইন এবং প্রেভেন্টিভ অ্যারেস্ট আইন’ (The West Bengal Public Safety and Control of Anti-Social Activities Act)। ক্ষমতায় আসার দু’মাসের মধ্যেই এমনই এক বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রসঙ্গত আজ অর্থ্যাৎ শুক্রবার বহরমপুরে ঝটিকা সফরে এসেছিলেন তিনি। সেখানেই প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।

শীঘ্রই চালু হচ্ছে গুন্ডা দমন আইন এবং প্রেভেন্টিভ অ্যারেস্ট আইন

মুখ্যমন্ত্রী এদিন দাবী করেন, ‘বিগত দুই মাসে এখানে কোন বড় ঘটনা ঘটেনি। কিছু ভাষণ বাজি হয়েছিল কিন্তু তার ওপর বড় পদক্ষেপ করা হয়েছে। তবে উসকানিমূলক বক্তব্য দিয়ে কেউ যদি আইন-শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করেন, তাহলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। থানার সামনে দাঁড়িয়ে উসকানিমূলক বক্তৃতা দেওয়ার দিন শেষ। পুলিশ খারাপ কাজ করলে আমি পুলিশমন্ত্রী আমাকে বিষয়গুলো জানান।’

ইউসিসি কমিটির কথা জানিয়ে আজ মুখ্যমন্ত্রী বলেন, ‘ইউসিসি কমিটি ফরমেশন হয়ে গিয়েছে, ক্যাবিনেট ফর্ম করে দিয়েছে।’ এরপরেই সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা দেশাইয়ের কথা জানিয়ে তিনি বলেন, ‘জাস্টিস রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে কমিটি গঠন হয়ে গিয়েছে। নোটিফিকেশন পাশ সব হয়ে গিয়েছে। রঞ্জনা দেশাইয়ের কমিশন কাজ শুরু করে দিয়েছে। আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি ‘ইউনিফর্ম সিভিল কোড’ বিল আমরা বিধানসভায় আনতে পারবো।’

আরও পড়ুনঃ ‘মমতা ক্ষমতা হারাতেই দমবন্ধ?’ সুখেন্দু-সুস্মিতা-প্রকাশদের নিয়ে তীব্র সমালোচনা কুণাল ঘোষের 

মুখ্যমন্ত্রীর আরও সংযোজন ‘কোশ্চেন অফ ল অ্যান্ড অর্ডার’ আমরা রিভিউ করেছি। দেখুন কিছু বড় বড় ধর্মীয় অনুষ্ঠান ওখানে হয়ে থাকে, যেমন আমাদের বকরি ঈদ, মহরম হয়েছে। আগামী দিনে আসছে রথযাত্রার মহাদেবের শ্রাবণ মাস। মুসলিম সংলগ্ন যে সমস্ত জেলা রয়েছে সেখানে সবাই খুব ভালোভাবে কাজ করেছে ওনাদের সাথে সমাজের সবাই খুব ভালোভাবে সহযোগিতা করেছেন আমাদের এটাই লক্ষ্য সবাই আইনের সম্মান করে কাজ করবেন।’

এপরেই মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, ‘আমি কথা দিচ্ছি আগামী বছরেই অর্থ্যাৎ ২০২৭ সালে মুর্শিদাবাদের বাসিন্দারা ভাঙন পীড়িত এলাকায় স্বস্তি পাবেন। এই বছরে তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কাজ করা যাবে না। কিন্তু প্রি-মনশুন যে সমস্ত কাজ হওয়ার কথা ছিল তা শুরু হয়েছে। যে সমস্ত জায়গায় খামতি আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে ঠিক করা হবে।’ সবশেষে তাঁর সংযোজন, ‘আমরা যা করব আইনত করব। এমন কাজ করব না যাতে আদালতে গিয়ে চড় খেতে হয়।’ আর কি বললেন? চলুন দেখে নেওয়া যাক।