‘মাদ্রাসা নিয়ে ভাবনাচিন্তা করছে সরকার’! ১২ জেলায় শুরু ইনস্পেকশন, জারি নির্দেশিকা

Published on:

Published on:

Government of West Bengal started Madrasah inspection in 12 districts
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পালাবদলের পর থেকে একের পর এক পদক্ষেপ নিচ্ছে নতুন রাজ্য সরকার (Government of West Bengal)। এবার বাংলার ১২টি জেলার অনুদানহীন (স্বীকৃত ও অস্বীকৃত) মাদ্রাসার (Madrasah) খুঁটিনাটি যাচাইয়ের নির্দেশ দেওয়া হল। ইতিমধ্যেই রাজ্যের সংখ্যালঘু দফতরের তরফ থেকে এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।

মাদ্রাসাগুলি নিয়ে নড়েচড়ে বসেছে রাজ্য সরকার | (Government of West Bengal)

নির্দেশিকায় বলা হয়েছে, সরকারের নিয়ম-নীতি মেনে অনুদানহীন (স্বীকৃত ও অস্বীকৃত) মাদ্রাসাগুলি চালানো হচ্ছে কিনা তা যাচাই করতে হবে। সংশ্লিষ্ট মাদ্রাসাগুলিতে ঠিকমতো শিক্ষানীতি অনুসরণ করা হচ্ছে কিনা, সেগুলি কীভাবে কাজ করছে, ইনস্পেকশনে সবকিছু ভালভাবে দেখতে হবে। সংখ্যালঘু দফতরের তরফে জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ঘুরতে বেরনোর প্ল্যান? দ্বিতীয় হুগলি সেতু ও চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ, কলকাতার ট্রাফিক আপডেট জানুন

সংখ্যালঘু দফতর সূত্রে জানা গিয়েছে, ইনস্পেকশনের জন্য রীতিমতো ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এই কাজ সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর আগামী ২১ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা করতে বলেছে রাজ্য সরকার। সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে খবর।

কোন ১২টি জেলায় মাদ্রাসার ইনস্পেকশন হবে?

কোচবিহার

মালদহ

উত্তর দিনাজপুর

বীরভূম

মুর্শিদাবাদ

পূর্ব মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর

হাওড়া

হুগলি

নদিয়া

উত্তর ২৪ পরগনা

দক্ষিণ ২৪ পরগনা

এই বিষয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “মাদ্রাসা নিয়ে ভাবনাচিন্তা করছে সরকার। বহু অভিযোগ ছিল। অনেক মাদ্রাসায় অবৈধ কার্যকলাপ হত। সেগুলি ঠিক করে তারপর সঠিক সিদ্ধান্ত নেবে সরকার”।

Government of West Bengal madrasah inspection order

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে মাদ্রাসাগুলি নিয়ে নড়েচড়ে বসেছে বিজেপি সরকার। এর আগে জেলা স্তরে বিশেষ পরিদর্শনের জন্য নির্দেশিকা জারি করা হয়েছিল। এবার ১২টি জেলার অনুদানহীন মাদ্রাসাগুলির তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হল।