আরও বেড়ে গেল দিঘার রথের আকর্ষণ! পুরী থেকে জগন্নাথ মন্দিরে আসছে এই বিশেষ জিনিস

Published on:

Published on:

Digha Jagannath Temple Rath Yatra 2026 special rajmukut coming from Puri
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রথযাত্রা ঘিরে দিঘার জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Temple) সাজো সাজো রব। সৈকত শহরে এই নিয়ে দ্বিতীয়বার রথযাত্রা উৎসব (Rath Yatra 2026) হবে। সেই উপলক্ষ্যে পুরী থেকে আসতে চলেছে একটি বিশেষ জিনিস। ইতিমধ্যেই সেটি নিয়ে আসার প্রস্তুতি শুরু করে দিয়েছে দিঘা জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ।

পুরী থেকে দিঘার জগন্নাথ মন্দিরে কী আসছে? | (Digha Jagannath Temple)

এই বছর দিঘার জগন্নাথ মন্দিরের রথের অন্যতম আকর্ষণ পুরীর রাজ মুকুট। মন্দির সূত্রে জানা গিয়েছে, রথের দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রাদেবীকে রথে তোলার আগে নতুন পোশাকে সাজানো হবে। সেই সময় তাঁদের মাথায় পুরী থেকে নিয়ে আসা এই বিশেষ মুকুট পরানো হবে বলে খবর।

আরও পড়ুনঃ ‘মাদ্রাসা নিয়ে ভাবনাচিন্তা করছে সরকার’! ১২ জেলায় শুরু ইনস্পেকশন, জারি নির্দেশিকা

এই বিষয়ে দিঘা জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত রাধারমন দাস বলেন, ”আমরা পাহান্ডি বিজয়ের সময় জগন্নাথদেব ও তাঁর ভাই-বোনেদের মাথায় পুরীর বিশেষ রাজমুকুট পরাব। মন্দির কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পুরীর ওই রাজমুকুট নিয়ে আসার যাবতীয় কাজ চলছে। সেই সঙ্গেই রথযাত্রা উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই জন্যেও আমাদের যাবতীয় তোড়জোড় চলছে”।

গত বছর রথযাত্রা উপলক্ষ্যে দিঘায় ভক্তদের ঢল নেমেছিল। দ্বিতীয় বছরে পুণ্যার্থীদের জন্য রয়েছে একাধিক আকর্ষণ। এবার প্রথমবারের জন্য রথের দড়ি ছুঁতে পারবেন তাঁরা। ভক্তরা এবার রথ টেনে নিয়ে যেতে পারবেন দিঘায়। এর পাশাপাশি নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হল পুরীর রাজমুকুট। ইতিমধ্যেই পড়শি রাজ্য থেকে সেটি নিয়ে আসার কাজ শুরু হয়ে গিয়েছে।

Digha Jagannath Temple Rath Yatra

এদিকে দিঘা জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, এবারের রথযাত্রার সূচনার জন্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারীকে আমন্ত্রণ করা হয়েছে। সেই সঙ্গেই এই বিশেষ উৎসব ঘিরে সৈকত শহরে জোরকদমে তোড়জোড় চলছে। নিরাপত্তা থেকে শুরু করে সাজসজ্জা, সব বিষয়ে জোর দেওয়া হয়েছে। রথযাত্রা উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে তৎপর প্রশাসন।