বাংলা হান্ট ডেস্ক: সকল জট কাটিয়ে চিংড়ে ঘাটার বকেয়া মেট্রো কাজ শুরু হয়েছে (Kolkata Metro)। দীর্ঘ আড়াই বছর ধরে তৃণমূলের জমানায় আটকে থাকা এই কাজ বন্ধ ছিল। তবে অবশেষে সেই কাজ শুরু হয়েছে। গাডার বসানোর কাজ। শুক্রবার রাত থেকে সোমবার পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রেখে এই কাজ করা হয়।
ডিসেম্বরে কবি সুভাষ-সেক্টর ফাইভে মেট্রোর আশা (Kolkata Metro)
চলতি বছরের ডিসেম্বর মাস থেকে শুরু হতে পারে কবি সুভাষ থেকে সেক্টর ফাইভ অর্থাৎ আইটি সেন্টার মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা (Kolkata Metro)। আর যার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ করতে চাইছে রেল বিকাশ নিগম লিমিটেডের তরফ থেকে।

আরও পড়ুন: এলপিজি কানেকশন নিয়ে বড় আপডেট! নতুন ৫ নিয়ম না মানলেই হতে পারে বিপদ
এছাড়াও এই বিষয়ে কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের সঙ্গে জুড়ে দেওয়ার পরই ট্র্যাক বা লাইন পেতে দেওয়া, সিগন্যালিং ব্যবস্থা তৈরি করে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। পুজোর আগে এই কাজগুলো শেষ করে, গোটা নভেম্বর মাসে ট্রায়াল রান চলবে।
আর এর পরই ডিসেম্বর মাস থেকে কবি সুভাষ থেকে আইটি সেন্টার পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা চালু করা হবে বলে মেট্রোর আধিকারিকরা জানিয়েছেন। বর্তমানে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রোপরিষেবা চলাচল করছে।
প্রসঙ্গত চিংড়িঘাটায় বকে থাকা কাজ শেষ হলে গৌরকিশোর ঘোষ, নলবন এবং আইটি সেন্টার মেট্রো স্টেশন জুড়ে যাবে। এরফলে দক্ষিণ কলকাতা সহ বিস্তৃর্ণ এলাকার হাজার হাজার অফিস যাত্রীদের সুবিধা হবে তা বলার অপেক্ষা রাখে না (Kolkata Metro)।













