আগামী দু’ঘণ্টায় দফায় দফায় ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ৭ জেলায়, ভাসবে কলকাতাও!

Published on:

Published on:

south bengal weather(243)
Follow

বাংলাহান্ট ডেস্ক: সকাল থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে জেলায় জেলায়। চলতি সপ্তাহেও ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর বলছে, বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে সোমবার থেকে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির কারণে জারি হয়েছে সতর্কতা। কিছুক্ষণেই ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। (West Bengal Weather Report)

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আবহাওয়া দপ্তর বলছে, বর্তমানে বাংলাদেশ ও বিহারের উপর জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এদিকও সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। এই সবের মিলিত প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়বে রাজ্যে। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায়। হলুদ সতর্কতা জারি রয়েছে। দুপুরের পর বৃষ্টি বাড়তে পারে।

হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূমে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই সব জেলায়। আজ ভিজবে কলকাতাও। শুধু তাই নয়, আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে তিলোত্তমায়।

বৃষ্টির সঙ্গে কিছু কিছু জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ থেকে বাড়তে পারে বৃষ্টি। টানা বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গে। তবে মেঘলা আকাশে বাড়তে পারে অস্বস্তি। আপাতত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশেই ঘোরাফেরা করবে।

south bengal weather(241)

আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের দামে বড় আপডেট! বিশ্ববাজারে তেলের দামের প্রভাব পড়ল কি দেশে

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে রীতিমতো দুর্যোগ। তারই মধ্যে উত্তরবঙ্গের ফের কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার থেকে ফের ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। সতর্কতা জারি রয়েছে। বাকি সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে।