বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের (TMC) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে টানাপড়েন এখনও চলছে। এবার এই সংক্রান্ত মামলাতেই নয়া মোড়। মূল বিতর্কের পাশাপাশি কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এবার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এল।
ইডির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল | (Calcutta High Court)
রাজ্য পুলিশ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিলে এই নিয়ে হাইকোর্টে মামলা হয়। সম্প্রতি বিচারপতি সৌগত ভট্টাচার্য সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলি পরিচালনার জন্য একজন স্পেশ্যাল অফিসার নিয়োগ করেন। তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি তৃণমূলের বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করলে এই মামলায় নতুন মোড় আসে। কেন্দ্রীয় এজেন্সির সেই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল।
আরও পড়ুনঃ পেট্রোল-ডিজেলের দামে বড় আপডেট! বিশ্ববাজারে তেলের দামের প্রভাব পড়ল কি দেশে
এবার কালীঘাট তৃণমূলের তরফে ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন যে মামলা করেছেন, তা করার আইনি অধিকার তাঁদের আছে কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছে ইডি। মামলার শুনানির সময় উচ্চ আদালতের বিচারপতি কৃষ্ণা রাও-ও এই বিষয়ে জানতে চান।
আদালত জিজ্ঞেস করে, তৃণমূলের তরফে দোলার মামলা দায়ের করার বৈধ আইনি ক্ষমতা আছে কিনা তা স্পষ্ট করা দরকার। জবাবে আইনজীবী কিশোর দত্ত বলেন, তৃণমূলের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন দোলা। সেই জন্য দলের হয়ে মামলা দায়ের করার ক্ষেত্রে তাঁর ভূমিকা নিয়ে কোনও রকম অসঙ্গতি নেই।

এদিকে সম্প্রতি তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় অন্তর্বর্তী নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। অ্যাকাউন্টগুলি পরিচালনার জন্য একজন স্পেশ্যাল অফিসার নিয়োগের পাশাপাশি তিনি জানান, প্রয়োজনে স্পেশ্যাল অফিসার তথা অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারের মাধ্যমে ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলির টাকা তুলতে পারবে কালীঘাট তৃণমূল। আইনি খরচ পাওয়ার ক্ষেত্রেও কোনও বাধা নেই।
হাইকোর্ট জানিয়েছিল, আগামী ৩০ সেপ্টেম্বর অবধি ফ্রিজ হওয়া তিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা করবেন স্পেশ্যাল অফিসার। মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা ছিল আগামী ২১ সেপ্টেম্বর। এর আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় চলে এল নতুন মোড়।













