‘Under Enquiry’ বা ‘Payment Pending’ স্ট্যাটাস, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের শেষ তারিখ কবে?

Published on:

Published on:

annapurna yojana(44)
Follow

বাংলাহান্ট ডেস্ক: ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো জুনের পর জুলাই মাসেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা মহিলাদের অ্যাকাউন্টে পাঠিয়েছে নয়া বিজেপি সরকার। তবে সমস্যা অন্য জায়গায়। সকল ‘যোগ্যরা’ টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। ফর্ম পূরণ করেও অনেক যোগ্য উপভোক্তা সরকারি এই প্রকল্প থেকে বঞ্চিত বলে অভিযোগ। যা নিয়ে চলছে মহিলাদের ক্ষোভ-বিক্ষোভ।

অন্নপূর্ণা যোজনায় ‘যোগ্য’ খুঁজতে হচ্ছে ভেরিফিকেশন | Annapurna Yojana

ইতিমধ্যেই ‘যোগ্য’ বঞ্চিতদের এই সমস্যা সমাধানে এবার আবেদনকারীদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ শুরু করেছে সরকার। অন্নপূর্ণা যোজনায় আবেদন করেও যাঁদের অ্যাকাউন্টে ঢোকেনি ৩০০০ টাকা, বা যাঁদের স্ট্যাটাস ‘Under Enquiry’ বা ‘Payment Pending’ দেখাচ্ছে সেইসব আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য খুঁটিয়ে দেখছে সরকার। যাতে কোনো যোগ্য উপভোক্তা বঞ্চিত না হন।

কতদিন চলবে ভেরিফিকেশন? জানা গিয়েছে যাচাই প্রক্রিয়া আগামী ৩০.০৮.২৬, অর্থাৎ ৩০ অগাস্ট পর্যন্ত চলবে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অঙ্গনওয়াড়ি কর্মীদের সহায়তায় এই ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। যত দ্রুত সম্ভব গোটা প্রক্রিয়া শেষ করে ‘যোগ্যদের’ চিহ্নিত করে টাকা পাঠানোর কাজ শুরু করে দেওয়া হবে বলে সূত্রের খবর।

প্রশাসনিক সূত্রে খবর, যাতে প্রযুক্তিগত ত্রুটি, নথির অসঙ্গতি বা কেওয়াইসি সংক্রান্ত সমস্যা বা অন্য কোনো কারণে কোনও একজন যোগ্য আবেদনকারীও সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। এভাবে সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করলে অনেক বাদ পড়া ‘যোগ্য’ উপভোক্তা প্রকল্পের আওতায় চলে আসবেন বলে মত বিশেষজ্ঞমহলের।

Annapurna Yojana door-to-door verification launched to ensure transparency

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট! টাকা না পাওয়া আবেদনকারীদের কমল চিন্তা

রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, “অনেকে বলেছেন, এখনও অনেকে পরিষেবা থেকে বঞ্চিত। তাঁদের বলি, আমরা ইতিমধ্যে পরিষেবার টাকা ছেড়েছি। কিছু ত্রুটির কারণে অনেকের কাছে তা পৌঁছয়নি।” যদিও মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, “অযোগ্যরা কোনও মতেই পাবেন না অন্নপূর্ণার টাকা।”