বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের সর্বত্র হু হু করে বাড়ছে ডিমের (Eggs) দাম। গত এক থেকে দেড় মাসের মধ্যে ডিমের ট্রে প্রতি দাম বেড়েছে ৪০ টাকা। খুচরো দোকানে প্রতি পিস ডিমের দাম বেড়েছে ১ টাকা থেকে ১.৫০ টাকা। ডিমের এহেন দাম বৃদ্ধিতে চিন্তায় পড়েছেন আমজনতা।
দাম বেড়েই চলেছে ডিমের (Eggs)
গত ৪ জুন পাইকারি বাজারে ডিমের ট্রে প্রতি দাম ছিল ১৮৬ টাকা। খুচরো বাজারে রেট ছিল ২০০-২০৫ টাকার মধ্যে। কিন্তু ১৪ জুনের মধ্যে পাইকারি বাজারে ডিমের দাম পৌঁছায় ২০৬ টাকায়। সেখানে খুচরো বাজারে ডিমের দাম গিয়ে দাঁড়ায় ২২০-২২৫ টাকায়। গত ৪ জুলাই ডিমের ট্রের পাইকারি রেট ছিল প্রায় ২১২ টাকা। খুচরো বাজারে দাম ছিল ২২৫-২৩০ টাকা।

বাজারে দাম কত: আজ পাইকারি বাজারে ডিমের (Eggs) ট্রে প্রতি দাম রয়েছে ২২৫ টাকা। আর খুচরো বাজারে দাম রয়েছে ২৩৯-২৪২ টাকার মধ্যে। অর্থাৎ খুচরো বাজারে প্রতি পিস ডিমের দাম হয়েছে ৭.৫০-৮ টাকা। কিন্তু ডিমের দাম কেন বাড়ছে এত?
আরও পড়ুন : ট্রেনের ভাড়ায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়! কারা পাবেন? রেলের এই নিয়ম জেনে রাখুন
কেন বাড়ছে দাম: ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের সভাপতি বলেন, মুরগির খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় মুরগি প্রতিপালনের খরচ বাড়বে। কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় ডিমের দামও বাড়ছে বলে খবর। গরমের পর দাম কমবে আশা করলেও তা কমেনি।
আরও পড়ুন : কিষাণ যোজনার ২৪ তম কিস্তির টাকা কবে ঢুকবে? বড় আপডেট উপভোক্তাদের জন্য
তিনি বলেন, গরম কমার পরেই মুরগির খাবারের দাম কমবে বলে মনে করা হয়েছিল। কিন্তু তা হয়নি। আগামী ১৫ দিনের মধ্যে খাবারের দাম তথা ডিমের দাম কমবে বলে মনে করা হচ্ছে।













