বাংলা হান্ট ডেস্ক: ফের একবার দক্ষিণ-পূর্ব রেলে যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ (Indian Railways)। কারণ একগুচ্ছ মেমু ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেলওয়ে। সূত্রের খবর, ১৩ থেকে ২৭ জুলাই পর্যন্ত ট্রেনগুলো বাতিল করা হয়েছে। তবে কি কারণে ট্রেনগুলো বাতিল করা হয়েছে সে বিষয়ে রেল কর্তৃপক্ষের তরফ থেকে এখনো স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। তাই যাত্রা করার আগে জেনে নিন কোন কোন ট্রেনগুলো বাতিল করা হয়েছে।
দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল (Indian Railways)
দক্ষিণ পূর্ব রেলওয়ে বিশেষ করে লোকাল, মেমু, ই এম ইউ ট্রেন চলাচল নিয়ে যাত্রীদের মধ্যে বিস্তর অভিযোগ রয়েছে। প্রায় প্রতিদিনই ট্রেন দেরিতে চলার অভিযোগ করেন যাত্রীরা (Indian Railways)। তবে যাতায়াতের সুবিধার জন্য ট্রেনের ওপরই এখানকার মানুষদের নির্ভর করতে হয়।

আরও পড়ুন: কলকাতা থেকে বাংলাদেশে ট্রেন পরিষেবা ফিরবে? ঢাকার আবেদনে নতুন করে চর্চা শুরু
কিন্তু এবার টানা ১৫ দিন ট্রেন বাতিল থাকার কারণে যাত্রীরদের যাতায়াতের আশঙ্কা বাড়বে বলে মনে করা হচ্ছে। আজকের প্রতিবেদনে রইল দক্ষিণ পূর্ব রেলের কোন কোন ট্রেন গুলি বাতিল থাকছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য।
১৩-২৭ জুলাই পর্যন্ত যে ট্রেনগুলো বাতিল থাকছে তা হল:
৬৮০৮৭/৬৮০৮৮ বিষ্ণুপুর -ধানবাদ মেমু
৬৮০৯৫/৬৮০৯৬ বাঁকুড়া-জয়রামবাটি মেমু
৬৮০৯৩/৬৮০৯৪ খড়্গপুর-ঝাড়গ্রাম মেমু
৬৮০২৩/৬৮০২৪ ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু
৬৮০২৫ চক্রধরপুর-রৌরকেল্লা মেমু
৬৮০৩১/৬৮০৩২ ঝাড়সুগুদা-সম্বলপুর মেমু
৬৮০৩৩/৬৮০৩৪ সম্বলপুর-ঝাড়সুগুদা মেমু
৬৮০৩০ ঝাড়সুগুদা-রৌরকেল্লা মেমু
৬৮০২৬ রৌরকেল্লা-চক্রধরপুর মেমু
এই ১৬ টি ট্রেন বাতিল থাকার ফলে, যাত্রীদের যাতায়াতে অসুবিধা হবে বলে মনে করা হচ্ছে। তবে যাত্রীদের কথা মাথায় রেখে ট্রেন চলাচল ও যাত্রী সুবিধার্থে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে হাওড়া স্টেশনে। একদিকে যেমন প্লাটফর্মের এক্সটেনশন করা হচ্ছে (Indian Railways)।













