সুখবর মধ্যবিত্তের জন্য! হু হু করে কমল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold prices have plummeted today's latest rates
Follow

বাংলা হান্ট ডেস্ক: সোনার দামে ফের মিলল স্বস্তি। সোনার দাম(Gold Price) গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল। গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। মঙ্গলবার সোনার দাম অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এই সোনার দাম (Gold Price) কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও।

কমল সোনার দাম জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)

ভারতে যে কোন উৎসবে সোনা কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে মুনাফা বেশি পাওয়া যায়। কিন্তু সোনার দাম বাড়লে, সোনা কেনার (Gold Price) ক্ষেত্রে চাপ বাড়ে নাগরিকদের।

Gold prices have plummeted today's latest rates

আরও পড়ুন: তেলের দাম বাড়তেই বাড়ল জল্পনা! পেট্রোল-ডিজেলের রেটে কি বদল এল জানুন

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৩৬৫৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৬৫৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৩৬৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৩৬৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪২৯৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪২৯৫০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২২১০০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২২১০০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২২০৯০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২২০৯০০ টাকা।

সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন (Gold Price)।