বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যীয় উত্তেজনার ফলে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে, গ্যাস ও তেলের দাম। এই দাম বৃদ্ধির পাওয়ার ফলে মধ্যবিত্তের পকেটে দেখা দিয়েছে চাপ। তবে মঙ্গলবার সরকারি তেল বিপণন সংস্থাগুলো প্রকাশিত নতুন পেট্রোল ও ডিজেলের খুচরো মূল্যের কোন পরিবর্তন হয়নি। এর ফলে কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে আগের দাম বহাল রয়েছে। তাই জেনে নিন মঙ্গলবার বাজারে পেট্রোল ও ডিজেলের দাম কত রয়েছে (Fuel Price)।
পেট্রোল-ডিজেলের রেটে বড় আপডেট (Fuel Price)
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার ফলে ফের ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম। ৯ জুলাই ব্রেন্ট ক্রুয়েটের দাম ব্যারেল পিছু ৮০ ডলারের কাছাকাছি পৌঁছিয়েছে। এর ফলে ফের একবার মধ্যবিত্তদের পকেটের চাপ পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা সরাসরি প্রভাব ফেলেছে আন্তর্জাতিক তেলের বাজারে (Fuel Price)।

আরও পড়ুন: দক্ষিণ-পূর্ব রেলের বড় ঘোষণা! ফের বাতিল একাধিক ট্রেন, যাত্রার আগে দেখে নিন তালিকা
তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানে নতুন করে তৈরি হওয়া ভূ-রাজনৈতিক উত্তেজনার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। এছাড়াও সাধারণত দীর্ঘ সময় ধরে অপরিশোধিত তেলের দাম বেশি থাকলে তার প্রভাব ভারতের জ্বালানির বাজারেও পড়ে।

পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC), ভারত পেট্রোলিয়াম (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL) প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের নতুন দাম প্রকাশ করে। তবে দুই দেশের মধ্যে ফের উত্তেজনা বাড়ায় তেলের দাম ফের বেড়েছে।
প্রসঙ্গত এই সংঘাতের কারণে উপসাগরীয় দেশগুলি থেকে প্রতিদিন দু কোটি ব্যারেল তেল সরবরাহে প্রভাবিত হচ্ছিল। শুধু তেলের বাজার নয় ভারতীয় শেয়ার বাজারেও এর প্রভাব পড়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, ব্যারেলপিছু ১০০ ডলার ছাড়াবে। এই প্রসঙ্গে বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, এই মুহূর্তে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু ১০০ ডলারের বেশি হবে বলে নিশ্চিতভাবে বলা তাড়াহুড়ো হবে। তাঁদের মতে, বৈশ্বিক তেলের বাজার প্রত্যাশার তুলনায় অনেক বেশি স্থিতিশীল রয়েছে এবং সরবরাহে কিছু সমস্যা তৈরি হলেও পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে যায়নি (Fuel Price)।













