বোতল প্রতি দাম ১৫ টাকা, ‘রেল নীর’ বেচে কত আয় হয় IRCTC-র

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলে (Rail Neer) যাত্রীদের পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ করে থাকে রেল নীর। ট্রেন এবং স্টেশনে ১৪ টাকায় পাওয়া যায় একটি জলের বোতল। কিন্তু কীভাবে বোতলজাত করা হয় রেল নীর? স্টেশনে বা ট্রেনে বিক্রেতার কাছে পৌঁছাতে কত খরচ হয় জানেন?

কোথায় বোতলজাত করা হয় রেল নীর (Rail Neer)?

অঞ্চলভিত্তিক বিভিন্ন প্ল্যান্টে বোতলজাত করা হয় রেল নীর। দিল্লির নাংলোই, উত্তর প্রদেশের আমেঠি, হাপুর, বিহারের দানাপুর, মধ্যপ্রদেশের মান্দিদীপ, মহারাষ্ট্রের নাগপুরের মতো স্থানে রয়েছে রেল নীরের প্ল্যান্ট। এই প্ল্যান্টগুলি থেকে বোতলজাত করার পর বিক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হয় রেল নীর।

How much does Indian Railways earn from rail neer

কত শতাংশ জিএসটি: জিএসটির হার কমানোর পর বিক্রেতাদের জন্য ক্রয়মূল্য প্রকাশ্যে আনা হয়নি। রেল নীরের বোতলের উপর আগে ১৮ শতাংশ জিএসটি ধার্য ছিল। পরে একে ৫ শতাংশ করের আওতায় আনা হয়। ১ লিটার রেল নীরের বোতলের দাম ১ টাকা কমানো হয়েছিল। আগে ১৫ টাকায় বিক্রি হত একটি রেল নীরের বোতল। এখন তা দাঁড়িয়েছে ১৪ টাকায়।

আরও পড়ুন : ডিমের দাম পেরোলো ৮ টাকা, কবে হবে সস্তা?

কত টাকা খরচ: আগে যখন ১৫ টাকা দাম ছিল তখন তা বিক্রেতাদের কাছে ১০.৩২ টাকায় বিক্রি করা হত। সরকার সূত্রে খবর, এক বোতল রেল নীর (Rail Neer) তৈরি করতে ৯.২২ টাকা খরচ হয়। এরপর বিক্রেতার কাছে তা পৌঁছে দিতে পরিবহন খরচ যোগ করা হয়। যদি বিক্রেতা ও কারখানার মধ্যে দূরত্ব ৭৫ কিমির কম হয় তবে ১০ টাকা দর হয় আর যদি দূরত্ব এর বেশি হয় তবে দর হয় ১০.৫০ টাকা।

আরও পড়ুন : কাঁচা ইলিশ নাকি পাকা ইলিশ, দুটোর পার্থক্য কী? স্বাদ কোনটার বেশি?

সরকারি তথ্য অনুযায়ী, বিক্রেতাদের কাছে বোতল প্রতি ১০.৩২ টাকায় বিক্রি করে আইআরসিটিসি। সেগুলো এরপর বাজারে বিক্রি হয় ১৫ টাকায়। সরকারের তরফে আরও জানা গিয়েছে, রেল নীর থেকে ১১.৯৩ শতাংশ আয় করে আইআরসিটিসি।