কাঁচা ইলিশ নাকি পাকা ইলিশ, দুটোর পার্থক্য কী? স্বাদ কোনটার বেশি?

Published on:

Published on:

How much is Hilsa fish being sold for?‌
Follow

বাংলাহান্ট ডেস্ক : বর্ষা শুরু হওয়া মানেই ইলিশের (Hilsa Fish) মরশুমও শুরু হয়ে যাওয়া। ইলিশের নানান পদ রয়েছে বাঙালির রান্নার তালিকায়। সর্ষে ইলিশ, ইলিশ পাতুরি, ইলিশ ভাপা, ভাজা থেকে স্মোকড ইলিশ, ইলিশের মালাইকারির মতো ফিউশন ডিশও। তবে বাজারে গিয়ে ইলিশ কিনতে গিয়ে অনেকেই গণ্ডগোল করে ফেলেন। ইলিশেরও রয়েছে প্রকারভেদ।

কত ধরণের ইলিশ (Hilsa Fish) হয়?

ইলিশ হয় দু প্রকার- কাঁচা ইলিশ আর পাকা ইলিশ। দুটোর মধ্যে পার্থক্য কী জানেন? পাকা ইলিশ তো অনেকেই জানেন, কিন্তু কাঁচা ইলিশ কী? জানিয়ে রাখি, কাঁচা ইলিশ হল নদী থেকে যে ইলিশ ধরে সরাসরি বাজারজাত করা হয়। এই কাঁচা ইলিশের দামও প্রচুর।

What is the difference between kacha and paka hilsa fish

পাকা ইলিশ কী: পাকা ইলিশ হল নদী থেকে ধরে কোল্ড স্টোরেজে গুদামজাত করা মাছ। পরে তা আনা হয় বাজারে। কাঁচা ইলিশের (Hilsa Fish) চোখ পরিস্কার, উজ্জ্বল হয়। শরীর ঠাণ্ডা থাকে, চামড়াও সহজে আলগা হয়ে আসে।

আরও পড়ুন : কিষাণ যোজনার ২৪ তম কিস্তির টাকা কবে ঢুকবে? বড় আপডেট উপভোক্তাদের জন্য

কাঁচা ইলিশ কী: কাঁচা ইলিশে তেলের পরিমাণ থাকে বেশি। তাই ইলিশ ভাজা খেতে ভালো লাগে। এই কারণে অনেকে পাকা ইলিশের থেকে কাঁচা ইলিশ বেশি পছন্দ করেন। বাজারে গিয়ে নিজের পছন্দ মতো ইলিশ বেছে নিলেই হল।

আরও পড়ুন : ডিমের দাম পেরোলো ৮ টাকা, কবে হবে সস্তা?

কাঁচা ইলিশের তেল বেশি থাকায় ভাজা খেতে খুব ভালো লাগে। তাই কাঁচা ইলিশই দেখেশুনে কিনে আনেন অনেকে।