বাংলাহান্ট ডেস্ক: সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বিকেল গড়াতেও ঝেঁপে নামছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অধিকাংশ জেলার চিত্রটা ঠিক একই রকম। আবহাওয়া দপ্তর বলছে, আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ভিজবে মহানগরীও। আগামী কয়েক ঘণ্টাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস। (West Bengal Weather Report)
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। এরপর বৃহস্পতিবার ফের বদলাতে পারে আবহাওয়ার চিত্র। বাড়তে পারে বর্ষণ। তার আগে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূমে। বিকেলের দিকেও হালকা ভিজতে পারে এসব জেলা।
বৃষ্টির সম্ভাবনা মোটের ওপর সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামীকালও একই রকম আবহাওয়া থাকবে। এরপর বৃহস্পতিবার রথযাত্রার দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস।
এরপর শুক্রবার অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদের মতো জেলায়। আবহাওয়া দপ্তর বলছে, বর্তমানে বাংলাদেশ ও বিহারের উপর জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এদিকে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। এই সবের মিলিত প্রভাবে বৃষ্টি হচ্ছে রাজ্যে।

আরও পড়ুন: হরমুজ পেরোতে দিতে হবে কর! ঘোষণা করলেন ট্রাম্প, ভারতের পতাকাবাহী জাহাজ পাবে ছাড়?
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের সব জেলাতেই এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর বুধবার ও বৃহস্পতিবারও মোটের ওপর একই রকম থাকবে পরিস্থিতি।













