রথের আগে হু হু করে কমল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price drop before rath yatra know todays rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহের শুরুতেই কিছুটা কমল সোনার দাম (Gold Price)। এর আগে বেশ কিছুটা কমেছিল সোনার দাম। তবে উল্টো রথের দিন থেকে সোনার দাম বেড়ে গিয়েছিল। এমনকি গত কয়েক দিন সোনার দাম ১ লাখের কাছাকাছি ছিল। তবে সপ্তাহের শুরুতেই এক ধাক্কায় কমেছে হলুদ ধাতুর। সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন আম জনতা থেকে স্বর্ণ ব্যবসায়ীরা।

রথের আগে কমল সোনার দাম জানুন আজকের রেট (Gold Price)

সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর (Gold Price)। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙ বদলে যায়।

Gold Price drop before rath yatra know todays rate

আরও পড়ুন: LPG-র দামে বড় বদল! কলকাতায় আজ কোন সিলিন্ডারের দাম কমেছে, রইল আজকের রেট

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৩৫৮০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৫৮০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪২৯০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪২৯০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪২১৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪২১৫০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২২১৫০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২২১৫০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২২১৪০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২২১৪০০ টাকা।

এই সোনার দাম কমায় স্বর্ণ ব্যবসায়ীরা মনে করছেন আগামী দিনে আবারও সোনার দাম (Gold Price) বাড়তে পারে। এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই।