এক চেয়ারে দু’বছরের বেশি নয়! সরকারি অফিসারদের জন্য নতুন নিয়ম রাজ্যের

Published on:

Published on:

West Bengal Government Brings Strict Transfer Policy to Curb Corruption
Follow

বাংলা হান্ট ডেস্কঃ প্রশাসনের কাজে আরও স্বচ্ছতা আনা এবং দুর্নীতির সুযোগ কমাতে মাঠপর্যায়ের সরকারি আধিকারিকদের জন্য নতুন বদলি নীতি চালু করল রাজ্য সরকার (West Bengal Government)। বিশেষ করে রাজস্ব আদায়, কর সংগ্রহের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলিতে দীর্ঘদিন একই পদে থাকার প্রবণতা কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের বেশি এক পদে বা এক জায়গায় থাকা যাবে না।

রাজ্যের (West Bengal Government) নতুন বদলি নীতি

জেলার ফিল্ড লেভেল অফিসারদের জন্য নতুন বদলি সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এই নীতি এক্সটেনশন অফিসার পদ পর্যন্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বদলি সংক্রান্ত একাধিক নিয়ম স্পষ্ট করে দেওয়া হয়েছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রশাসনিক প্রয়োজনে ব্যতিক্রম না হলে কোনও আধিকারিককে সাধারণত তাঁর নিজের জেলায় পোস্টিং দেওয়া হবে না। তবে অবসরের আগে শেষ দু’বছরের ক্ষেত্রে এই নিয়ম শিথিল করা যেতে পারে। একই সঙ্গে বলা হয়েছে, কোনও আধিকারিক একটানা তিন বছর একটি পদে থাকলে তাঁর বদলির বিষয়টি বিবেচনা করা হবে। তবে কোনও অবস্থাতেই কাউকে একই পদে চার বছরের বেশি রাখা যাবে না।

সবচেয়ে কড়া নিয়ম করা হয়েছে রাজস্ব আদায়, কর সংগ্রহ এবং অন্যান্য সংবেদনশীল দায়িত্বে থাকা আধিকারিকদের ক্ষেত্রে। এই ধরনের পদে কর্মরত অফিসারদের দু’বছর অন্তর বদলি করতে হবে। কোনও পরিস্থিতিতেই তাঁদের একই দায়িত্বে তিন বছরের বেশি রাখা যাবে না বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

Government Employees nabanna

আরও পড়ুনঃ ‘অবৈধ’ নিয়োগে সুপ্রিম কোর্টের বড় জয় নবান্নের! ৯০০ মাদ্রাসা কর্মীর চাকরি নিয়ে বড় সিদ্ধান্ত আদালতের

তবে প্রশাসনিক প্রয়োজন বা বিশেষ পরিস্থিতিতে কিছু ক্ষেত্রে এই নিয়মে ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে। রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের নামে জারি হওয়া এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়েছে। নতুন নীতির মাধ্যমে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়ানোর লক্ষ্য নিয়েছে সরকার (West Bengal Government)।