সেমিফাইনালে স্পেনের কাছে পরাজিত ফ্রান্স খেলবে আরও একটি ম্যাচ! ২৮৩ কোটির টাকার জন্য হবে লড়াই

Published on:

Published on:

France National Football Team will play one more match.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর ফুটবল বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে পরাজিত হয়েছে ফ্রান্স (France National Football Team)। তবে, ফাইনালে পৌঁছতে না পারলেও ফ্রান্সের বিশ্বকাপ (FIFA World Cup 2026) সফর এখনও শেষ হয়নি। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি। মূলত, ফ্রান্স এবার ২৮৩ কোটি টাকা জেতার জন্য লড়াই করবে। স্পেনের কাছে সেমিফাইনালে হেরে যাওয়ায়, ওই বিপুল প্রাইজ মানির (Prize Money) ম্যাচের জন্য ফ্রান্সের স্থান এখন নিশ্চিত হয়েছে। যা ১৯ জুলাই মায়ামি স্টেডিয়ামে সম্পন্ন হবে।

সেমিফাইনালে স্পেনের কাছে পরাজিত ফ্রান্স (France National Football Team) খেলবে আরও একটি ম্যাচ:

২৮৩ কোটি টাকার জন্য লড়াই: ২০২৬-এর ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে হেরে যাওয়ার পর ফ্রান্স এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে। যেখানে বিজয়ী দল পাবে ২৮৩ কোটি টাকা। এই ম্যাচে ফ্রান্স দ্বিতীয় সেমিফাইনালের পরাজিত দলের মুখোমুখি হবে। ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালটি আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে সম্পন্ন হবে।

France National Football Team will play one more match.

ফ্রান্স যদি সেই ম্যাচটিও হেরে যায় তাহলে কী হবে: ২০২৬ ফিফা বিশ্বকাপে ফ্রান্স যদি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জেতে, তবে তারা ২৮৩ কোটি টাকা পাবে। যদিও, এই ম্যাচটি হেরে গেলে ৪৮ দলের বিশ্বকাপে তারা চতুর্থ স্থানে থাকবে। সেক্ষেত্রে তারা পুরস্কার হিসাবে ২৬৪ কোটি টাকা পাবে।

আরও পড়ুন: ১৩ বছর বয়সে বদলে যায় জীবন! আজ ৯,৪০০ কোটির মালিক, মেসির সফলতার নেপথ্যে কঠোর সংগ্রাম

ফ্রান্সের জন্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জেতা কেন গুরুত্বপূর্ণ: সেমিফাইনালে হারের পর ফ্রান্সের জন্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জেতা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই ম্যাচের মাধ্যমে ফরাসি দলটি তাদের কোচ ও ম্যানেজার দিদিয়ে দুশাম্পকে একটি জয় দিয়ে বিদায় জানাতে চাইবে। এটি হবে দিদিয়ে দুশাম্পের বিশ্বকাপ কোচিং কেরিয়ারের ২৭ তম ও শেষ ম্যাচ।

আরও পড়ুন: ১৮ বছর ধরে প্রথম স্থান! ভারতের ভ্যালুয়েবল ব্র্যান্ডের শীর্ষে ফের টাটা গ্রুপ, প্রথম দশে রয়েছে কারা?

এদিকে, দিদিয়ের দুশাম্প ১৯৯৮ সালে খেলোয়াড় হিসাবে এবং ২০১৮ সালে কোচ হিসেবে ফিফা বিশ্বকাপ জিতেছেন। তাঁর কোচিংয়ে ফ্রান্স ১৮৪ টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ১২০ টিতে জয়লাভ করেছে দল।