বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওডিআই ক্রিকেটের ইতিহাসে ভারতীয় দলের (Indian Cricket Team) সেরা তারকা কে? এই প্রশ্নটি উঠলে অনেকের মাথাতেই যে নামদুটি আসবে, সেই নামদুটি হলো শচীন টেন্ডুলকার (Sachin টেন্ডুলকার) এবং বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু বর্তমান ভারতীয় অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) প্রতিনিয়ত দুর্দান্ত পারফরম্যান্স করে সেই আলোচনায় তৃতীয় নাম হিসেবে উঠে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ব্যাট হাতে মারাত্মক ছন্দে অধিনায়ক শুভমান গিল:
ব্যাট হাতে গত মাসে আফগানিস্থানের বিরুদ্ধে এবং চলতি ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে ওডিআই সিরিজে নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন শুভমান। এই দুই সিরিজ মিলিয়ে এখনও অবধি ৩টি ইনিংসে ব্যাট করেছেন শুভমান। তিন ইনিংসেই তিনি পাড় করেছেন অর্ধশতরানের গণ্ডি। আফগানিস্থানের বিরুদ্ধে সিরিজে দ্বিতীয় ম্যাচে দেড়শোর গণ্ডিও টপকেছিলেন তিনি।

চোট না পেলে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে তিনি হয়তো শতরানের গণ্ডি টপকে যেতেন। ব্যক্তিগত ৮০ রানের স্কোরে ডান পায়ের পেশিতে অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়তে হয় তাকে। এই মুহূর্তে ওডিআই ফরম্যাটে তিনি অভাবনীয় ছন্দে রয়েছেন। আগামী বছর দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জেতাবেন গিল, এমনটাই আশা ভক্তদের।
আরও পড়ুন: ব্যাটে বলে দুরন্ত অক্ষর! রোহিত-বিরাট ব্যর্থ হলেও অসাধারণ জয় পেলো শুভমান গিলের ভারত
আপাতত ওডিআই ফরম্যাটে ৬৫ টি ম্যাচ খেলে ৯ টি শতরান ও ১৯ টি অর্ধশতরান সহ ৩,২৭১ রানের মালিক তিনি। ৫০ ওভারের ক্রিকেটে অন্তত ১০০০ রান করা ক্রিকেটারদের মধ্যে তিনিই একমাত্র এমন তারকা যার ব্যাটিং গড় ৬০-এর ওপরে এবং স্ট্রাইক রেট ১০০-র বেশি। এমনকি সচিন টেন্ডুলকার বা বিরাট কোহলিদের মতো কিংবদন্তিদের নামের পাশেও এই অভাবনীয় রেকর্ড নেই।
গত ম্যাচে পায়ের পেশীতে অস্বস্তি অনুভব করায় মাঠ ছেড়েছিলেন শুভমান। অনেক ক্রিকেটপ্রেমীই আশঙ্কায় ছিলেন যে তাকে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে মাঠে নামতে তাকে দেখা যাবে কিনা সেই নিয়ে। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের অন্দরমহল থেকে খবর যে সম্পূর্ণ সুস্থ রয়েছেন অধিনায়ক গিল। তার কাছ থেকে আবারও একটা অসাধারণ পারফরম্যান্সের মধ্যে দিয়ে সিরিজ জিতে নেওয়ার প্রত্যাশায় ভক্তরা।













