ট্রেন্ডে ভেসে রোজ ওটস খাচ্ছেন? শরীরে কী হচ্ছে জানেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ওটস এখন একরকম সুপারফুডেই পরিণত হয়েছে। শরীর সুস্থ রাখতে, ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেকেই ওটসে (Oats) ভরসা রাখছেন। কেউ কেউ সারারাত দুধ দইয়ে ভিজিয়ে রাখা ওটস খান ব্রেকফাস্টে। কেউ আবার ওটসের খিচুড়ি বা ওটসের অমলেট পছন্দ করেন। তবে টানা একমাস ধরে যদি ওটস খেয়ে যান তবে শরীরে কী কী বদল আসবে?

কী কী কাজে লাগে ওটস (Oats)?

হজমশক্তি উন্নত করে ওটস। এর মধ্যে রয়েছে ‘বেটা গ্লুক্যান’ নামে দ্রবণীয় ফাইবার। গবেষকরা জানান, এই উপাদান খাদ্যনালীতে গিয়ে একটি পিচ্ছিল স্তর তৈরি করে যাতে কোষ্ঠকাঠিন্য কমে। পাকস্থলীতে থাকা উপকারী ব্যাকটেরিয়াগুলির প্রধান খাদ্য এই ফাইবার। এতে হজম ক্ষমতা বাড়ে। ওজন কমানোর ক্ষেত্রে ওটস দারুণ কাজ করে।

What happens if you eat oats everyday

পেট ভরা রাখে ওটস: ওটস খাওয়ার পর শরীর থেকে কিছু হরমোনের ক্ষরণ বাড়ে যাতে পেট অনেকক্ষণ ভরে থাকে। মেটাবলিজম বাড়াতে এবং শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করতেও ওটস কার্যকরী। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ওটস। তবে ওটসের (Oats) মধ্যে কৃত্রিম চিনি মেশালে হবে না।

আরও পড়ুন : মাথায় উঠবে ‘রাজমুকুট’, দিঘায় জগন্নাথের জন্য পুরী থেকে আসছে বিশেষ উপহার

কীভাবে খেতে হবে ওটস: পুষ্টিবিদরা বলেন, ওটসের সঙ্গে টক দই, তাজা ফল মিশিয়ে খাওয়া ভালো। পুষ্টিবিদদের মতে, রান্না করা ওটস ও ওভারনাইট ভিজিয়ে রাখা ওটসের মধ্যে পুষ্টিগুণের পরিমাণ একই।

আরও পড়ুন : হার্টের রোগীদের জন্য ইলিশ খাওয়া কি ঠিক? জানুন পুষ্টিবিদদের মতামত

রাতে ভিজিয়ে রাখলে ওটসে ফাইটিক অ্যাসিড কমে যায়। এতে শরীরের খনিজ শোষণে সাহায্য করে। পাশাপাশি ওটস খাওয়ার সঙ্গে সঙ্গে সারা দিনে যথেষ্ট জল খেতে হবে। নয়তো পেটের গণ্ডগোল হতে পারে।