পুজোর আগেই শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং! বিজ্ঞপ্তি জারি করে দিনক্ষণ জানাল SSC

Published on:

Published on:

Upper primary recruitment 1177 candidates counselling dates announced by SSC
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ২০১৪ সাল থেকে চলতে থাকা টানাপড়েনে ইতি। অবশেষে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের (Upper Primary Recruitment) ১১৭৭ জন চাকরিপ্রার্থীর কাউন্সেলিং। বিজ্ঞপ্তি জারি করে বিস্তারিত সূচি জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। কবে থেকে কাউন্সেলিং শুরু হবে, কতদিন চলবে, সব জানিয়েছে এসএসসি।

উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা | (Upper Primary Recruitment)

২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন বহু চাকরিপ্রার্থী। তবে নানা আইনি ও প্রশাসনিক জটিলতার কারণে বহুদিন ধরে কাউন্সেলিং আটকে ছিল। প্রায় ১০ বছর পর, ২০২৪ সালে আট দফা কাউন্সেলিংয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও তা সম্পন্ন হয়নি। অবশেষে এসএসসির বিজ্ঞপ্তিতে আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুনঃ স্বামী সরকারি চাকরি করেন? স্ত্রী অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কিনা জানুন

কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামী ২১ জুলাই থেকে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং শুরু হবে, চলবে আগামী ৩০ জুলাই অবধি। নির্ধারিত দিনে বিধাননগরের আচার্য সদনে সকাল সাড়ে ১০টার মধ্যে প্রার্থীদের রিপোর্ট করতে হবে। সঙ্গে রাখতে হবে প্রয়োজনীয় নথিপত্র।

প্রায় ১২ বছর ধরে এই উচ্চ প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীদের নিয়োগ আটকে রয়েছে। ২০২৪ সালে কাউন্সেলিংয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও সব শূন্যপদ পূরণ হয়নি। এরপর লোকসভা ভোট, বিধানসভা ভোট, রাজ্যে পালাবদল সহ নানা কারণে নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল।

SSC upper primary recruitment counselling notification

এদিকে মেধাতালিকায় থাকা ১২,৭২৩ জন প্রার্থীর মধ্যে বেশিরভাগের নিয়োগ সম্পন্ন হয়ে গেলেও ১২৪১ জনের নিয়োগ বাকি থেকে গিয়েছিল। পরবর্তীতে আদালতের নির্দেশে ১২৪১ জনের মধ্যে ১১৭৭ জনের কাউন্সেলিংয়ের অনুমোদন পাওয়া যায়। এখনও ৬৪টি পদে নিয়োগ বাকি রয়েছে।

এবার ১১৭৭ জন উচ্চ প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীর কাউন্সেলিং শুরু হতে চলেছে। বিজ্ঞপ্তি জারি করে বিস্তারিত সূচি জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। প্রায় এক দশকের জটিলতার পর নিয়োগ প্রক্রিয়া ফের গতি পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকে।