বাংলা হান্ট ডেস্কঃ আজ থেকে সংসদের বাদল অধিবেশন (Parliament Monsoon Session) শুরু হচ্ছে। আগামী ১৩ অগস্ট পর্যন্ত চলবে এই অধিবেশন। কেন্দ্র একাধিক গুরুত্বপূর্ণ বিল আনার প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে রয়েছে ‘বন্দেমাতরম’ গানের অবমাননা রুখতে নতুন আইন আনার প্রস্তাব। একই সঙ্গে নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস, রাম মন্দিরের অনুদান চুরি, মূল্যবৃদ্ধির মতো ইস্যু নিয়ে সরকারকে চাপে ফেলতে চাইছে বিরোধীরা। ফলে শুরু থেকেই অধিবেশন সরগরম হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বাদল অধিবেশন ২০২৬ (Parliament Monsoon Session): কোন কোন বিল আনছে কেন্দ্র?
রবিবার থেকে শুরু হওয়া সংসদের বাদল অধিবেশন (Parliament Monsoon Session) চলবে প্রায় তিন সপ্তাহের বেশি সময় ধরে। এই সময়ের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হতে পারে। সূত্রের খবর, প্রথম দিনেই বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন (এফসিআরএ) সংশোধনী বিল পেশ করতে পারে কেন্দ্র। পাশাপাশি জাতীয় সম্মানের অবমাননা রোধে একটি নতুন বিলও আনা হতে পারে। এই বিলে ‘বন্দেমাতরম’ গানের অবমাননা করলে তিন বছর পর্যন্ত জেল এবং জরিমানার প্রস্তাব রাখা হয়েছে।
এবারের অধিবেশনে (Parliament Monsoon Session) আয়কর (সংশোধনী) আইন, ২০২৬, সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বাড়ানোর সংশোধনী বিল, জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সংশোধনী বিল এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন সংক্রান্ত সংশোধনী বিলও পেশ করা হতে পারে। এছাড়া বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) সংশোধনী বিল, ২০২৬ এবং বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল, ২০২৫ নিয়েও সংসদে আলোচনা ও ভোটাভুটির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, অধিবেশন (Parliament Monsoon Session) শুরু হওয়ার আগেই বিরোধীরা কয়েকটি ইস্যুতে সরব হয়েছে। নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, রাম মন্দিরের অনুদান চুরির অভিযোগ, ইথানল ব্লেন্ডিং এবং মূল্যবৃদ্ধির বিষয় সংসদে তোলার দাবি জানিয়েছে তারা। সর্বদলীয় বৈঠকেও এসব বিষয়ে দ্রুত আলোচনা চাওয়া হয়েছে। এবারের অধিবেশনে রাজনৈতিক দিক থেকেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নজরে থাকবে। তৃণমূল ছেড়ে যাওয়া ২০ জন এনসিপিআই সাংসদ আলাদা স্বীকৃতি পান কি না, সেদিকেও নজর রয়েছে।

আরও পড়ুনঃ বিতর্কের মাঝেই পড়ুয়াদের মিড-ডে মিল নিয়ে এল ভালো খবর! জারি সরকারি নির্দেশিকা
এদিকে মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাসের সঙ্গে যুক্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিল এই অধিবেশনের (Parliament Monsoon Session) নির্ধারিত তালিকায় নেই। তবে সরকার চাইলে পরে সংশোধিত আকারে সেই বিল সংসদে আনতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে।













