পুলিশ না ছাত্র, হামলা করল কারা? কলকাতায় নিট আন্দোলনের অশান্তি নিয়ে বড় দাবি

Published on:

Published on:

Kolkata NEET Protest Turns Chaotic Amid Outsider Allegations
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ছাত্রদের একটি শান্তিপূর্ণ আন্দোলনের (Kolkata NEET Protest) ডাক দেওয়া হয়েছিল। কিন্তু সেই আন্দোলনের মাঝেই আচমকা উত্তেজনা ছড়ায়। পুলিশের দিকে জুতো ও বোতল ছোড়ার অভিযোগ ওঠে। এরপর পুলিশ বিক্ষোভকারীদের ডোরিনা ক্রসিং এলাকা থেকে সরিয়ে দেয়। এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে, তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।

নিট আন্দোলনে (Kolkata NEET Protest) অশান্তি ঘিরে বিতর্ক

আন্দোলনে অংশ নেওয়া এক ছাত্রের দাবি, তারা শুরু থেকেই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন। তিনি বলেন, ছাত্রদের পক্ষ থেকে কোনও হামলা করা হয়নি। একই সঙ্গে তিনি বলেন, পুলিশের তরফ থেকেও কোনও আক্রমণ হয়নি। এর মধ্যেই সূত্রের খবর, নিট প্রশ্নফাঁসকাণ্ডে ৪৭ জন কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।

তাহলে প্রশ্ন এই ঘটনা ঘটাল কারা? ওই ছাত্রের অভিযোগ, আন্দোলনকে (Kolkata NEET Protest) বদনাম করার জন্য কিছু বহিরাগত সেখানে ঢুকে পড়েছিল। তবে ভিড়ের মধ্যে তাদের চিহ্নিত করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, এই ঘটনার পর অনেকেই বলতে পারেন ছাত্ররা হামলা করেছে। আবার কেউ বলতে পারেন পুলিশ হামলা চালিয়েছে। কিন্তু তাঁর দাবি, এই দুই পক্ষের কেউই এমন কাজ করেনি। যারা গোলমাল করেছে, তারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল না।

অন্যদিকে, সিজেপি কলকাতার সদস্য দেবদীব্য গঙ্গোপাধ্যায়ও ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেন, আন্দোলনের নামে ভাঙচুর বা হুলিগানিজম কোনওভাবেই মেনে নেওয়া যায় না। সংবাদমাধ্যমের কর্মীদের উপর হামলার ঘটনাও তাঁরা সমর্থন করেন না। দেবদীব্যর কথায়, যারা ভাঙচুর বা সংঘর্ষ করতে চায়, তাদের আন্দোলনে আসার প্রয়োজন নেই। তিনি বলেন, মিডিয়ার উপর হামলার ঘটনায় তাঁরা ক্ষুব্ধ এবং এর তীব্র নিন্দা করছেন।

47 officials sacked in NEET Question Paper Leak as NEET Protest gains more supprt

আরও পড়ুনঃ প্রশ্নফাঁসের দায়ে কড়া পদক্ষেপ! ৪৭ আধিকারিকে বরখাস্ত করে পুনর্গঠন শুরু করল NTA

তিনি আরও জানান, ভবিষ্যতে যাতে তাদের কোনও আন্দোলনে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়েও তাঁরা সতর্ক থাকবেন। একই সঙ্গে তিনি দাবি করেন, যারা পুলিশের উপর আক্রমণ করেছে বা অশান্তি ছড়িয়েছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক। সিজেপির মতে, যারা গোলমাল করেছে তারা আন্দোলনের (Kolkata NEET Protest) উদ্দেশ্য নিয়েই আসেনি।