বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আনন্দে খানিক বিষাদের সুর মিশিয়েছে চোরবাগান বিপর্যয়। ঠাকুর দেখতে এসে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন দর্শনার্থী। আহত হয়েছেন একাধিক। এবার সেই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচি (Koustav Bagchi) বলেন, আগামী বছর থেকে থিমের দাপাদাপি বন্ধ হোক। সাত্ত্বিকভাবে সম্পূর্ণ সনাতনীদের পুজো (Durga Puja) হোক।
আগামী বছর থেকে ‘সাত্ত্বিক’ পুজো হোক চান কৌস্তভ | (Koustav Bagchi)
চোরবাগানের ঘটনা প্রসঙ্গে ব্যারাকপুরের বিধায়কের দাবি, থিমের দাপাদাপির জন্য এতগুলো মানুষের মৃত্যু হল। সেই কারণে তিনি চান, আগামী বছর থেকে থিম বন্ধ হোক। পাশাপাশি পুজো নিয়ে হইহুল্লোড় বন্ধ করার ডাকও দেন তিনি।
আরও পড়ুনঃ পুরুলিয়া-কলকাতা যাতায়াত আরও সহজ! চালু হল সরকারি নাইট বাস পরিষেবা, রুট ও টাইমটেবিল জানুন
কৌস্তভ বলেন, “সাত্ত্বিকতা মেনে পুজো হোক। আগামী বছর থেকে সম্পূর্ণ সনাতনীদের পুজো হোক। থিমের দাপাদাপি, থিমের চোখরাঙানির কারণেই এই ধরণের ঘটনা ঘটেছে।“
বিজেপি বিধায়কের দাবি, এখনও মানুষকে সাবেকি পুজোই আকৃষ্ট করে। তবে মধ্যবয়স্কদের কাছে থিমের গুরুত্বের কথা স্বীকার করে নেন তিনি। তাঁর কথায়, “এখনও সাবেকি পুজোই মানুষকে আকৃষ্ট করে। মধ্যবয়স্কদের কাছে আবার থিমের গুরুত্ব আছে। থিমের দাপাদাপি যদি না থাকত তাহলে এত মানুষের প্রাণ যেত না। মা দুর্গা ও মণ্ডপ নিয়ে এত পরীক্ষানিরীক্ষার জন্য এই পরিস্থিতি তৈরি হল।“

গত শনিবার, প্রথম সপ্তমীর সন্ধ্যায় এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকেছে বাংলা। উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে ১৯ জনের পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা একাধিক। ইতিমধ্যেই এই ঘটনায় পুজো উদ্যোক্তা সহ বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন।
এবার চোরবাগান বিপর্যয়ের প্রতিক্রিয়া দিতে গিয়েই থিমের দাপাদাপি বন্ধের ডাক দিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচি। আগামী বছর থেকে সাত্ত্বিকতা মেনে সম্পূর্ণ সনাতনীদের পুজো চান বলে জানিয়েছেন তিনি।














