ইলিশ কিনতে আর হুড়োহুড়ি নয়! ঘরে বসেই অনলাইনে মিলবে পছন্দের মাছ

Published on:

Published on:

Hilsa Fish skip the market hassle and buy fish from the comfort of your home
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার ইলিশ মাছ (Hilsa Fish) অর্ডার দেওয়া হবে আরও সহজ। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘীর একটি সংস্থা নিল এক অভিনব উদ্যোগ। আপাতত এই সুবিধা কেবলমাত্র কলকাতা ও হাওড়া বাসী বাসিন্দারাই পাবেন। পরবর্তীকালে গোটা রাজ্যজুড়ে এই সুবিধা পাবেন মাছে ভাতে বাঙালি।

বাজারের ঝক্কি এড়িয়ে এবার ঘরে বসেই কিনুন ইলিশ (Hilsa Fish)

এমনিতেই বর্ষার সময় ইলিশ মাছের (Hilsa Fish) চাহিদা তুঙ্গে থাকে। মাছে ভাতে বাঙালি ইলিশের নানারকম পদ রান্না করেন এই সময়। তবে অনেক সময় বাজারে গিয়ে দাম দর করেও কিনে নিয়ে আসার সময় হয়ে ওঠেনা। তাই এবার মুশকিল আসান করতে বাজারে আসছে মুক্তি সংস্থা।

Hilsa Fish skip the market hassle and buy fish from the comfort of your home

আরও পড়ুন: ট্রাফিক এড়াতে বড় উদ্যোগ, কলকাতায় আসছে ওয়াটার ট্যাক্সি! কোন কোন ঘাট যুক্ত হবে?

এই বিষয়ে মুক্তি ফ্রেশ প্রজেক্ট এর সিইও দেবব্রত হালদার জানান,”মুক্তি ফ্রেশ ডট ইন’ ওয়েবসাইটে গিয়ে সার্চ করলেই মিলবে ইলিশের যাবতীয় তথ্য। অনলাইনে ইলিশের সাইজ লিখে অর্ডার করলেই সংস্থার তরফে বাড়িতে পৌঁছে দেওয়া হবে স্বাদের ইলিশ।

পাশাপাশি সংস্থার প্রেসিডেন্ট শংকর হালদার জানান, “ওয়েবসাইটটি খোলা হয়েছিল রায়দিঘি এলাকার জৈব সার প্রয়োগে উৎপাদিত সবজি, ফল-সহ আরও অন্যান্য সামগ্রী অনলাইনে বিক্রির জন্য। এবার তার সঙ্গে যুক্ত হল ইলিশও। বর্তমানে এই ইলিশ পরিষেবা শুধুমাত্র কলকাতা ও হাওড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকছে।

এছাড়াও একে একে তা গোটা রাজ্য এমনকি সারা দেশেও চালু করা হবে।তিনি আরও জানান, সমুদ্রের কাঁচা ইলিশ রায়দিঘি থেকে সরবরাহ করা হবে অনলাইনে অর্ডার করা ক্রেতাদের কাছে (Hilsa Fish)।