শেষের দিকে সময়! অন্নপূর্ণা যোজনায় আবেদনের লাস্ট ডেট নিয়ে লেটেস্ট আপডেট

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই রাজ্যে শুরু হয়ে গিয়েছে অন্নপূর্ণা যোজনা। জুনের পর জুলাই মাসেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা বহু মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। তবে সকল ‘যোগ্যরা’ এখনও টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। ফর্ম পূরণ করেও অনেক যোগ্য উপভোক্তা সরকারি এই প্রকল্প থেকে বঞ্চিত বলে অভিযোগ। এই পরিস্থিতিতে চলছে ভেরিফিকেশনের কাজ।

কতদিন করা যাবে অন্নপূর্ণা যোজনার আবেদন? Annapurna Yojana

জুন মাসের প্রথম দিকে রাজ্যে শুরু হয় অন্নপূর্ণা যোজনা। অফলাইন ও অনলাইন দুই মাধ্যমেই আবেদন শুরু হয়। সেই সময় সরকার তরফে বলা হয়েছিল, সেই সময় থেকে ৯০ দিন পর্যন্ত আবেদন করা যাবে। সেই হিসেব মতো, ৩০ অগাস্ট পর্যন্ত করা যাবে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন। যদিও এই নিয়ে এখনও কোনও সরকারি ঘোষণা সামনে আসেনি।

অন্নপূর্ণা যোজনায় এখনও ভেরিফিকেশনের কাজ চলছে। জানা গিয়েছে যাচাই প্রক্রিয়া আগামী ৩০.০৮.২৬, অর্থাৎ ৩০ অগাস্ট পর্যন্ত চলবে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অঙ্গনওয়াড়ি কর্মীদের সহায়তায় এই ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। যত দ্রুত সম্ভব গোটা প্রক্রিয়া শেষ করে ‘যোগ্যদের’ চিহ্নিত করে টাকা পাঠানোর কাজ শুরু করে দেওয়া হবে বলে সূত্রের খবর।

প্রকল্পের জনপ্রিয়তা ও অন্যান্য সমস্ত দিক বিচারক করে, আগামিদিনে আবেদনের সময়টা আরও কিছুদিন বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে যেহেতু সরকারি তরফে এই নিয়ে কোনো স্পষ্ট আপডেট নেই, তাই প্রকল্পের সুবিধা পেতে চাইলে দেরি না করে যত দ্রুত সম্ভব অন্নপূর্ণা যোজনায় আবেদন করে ফেলা উচিৎ বলে মনে করা হচ্ছে।

Annapurna Yojana

আরও পড়ুন: ঘূর্ণাবর্তের জের, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়-বৃষ্টি, আজকের আবহাওয়ার খবর

জানিয়ে রাখি, রাজ্যে বিজেপি সরকারের হিট স্কিম হল অন্নপূর্ণা যোজনা। পূর্ববর্তী সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে এসেছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পে প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হচ্ছে যোগ্য উপভোক্তাদের। তবে অনেক ক্ষেত্রে অভিযোগ উঠছে, অনেক অযোগ্য ঢুকে পড়েছে তালিকায়। আর যোগ্যরা বঞ্চিত হচ্ছেন। এই সমস্যা সমাধানে যত দ্রুত সম্ভব সমস্ত দিক যাচাই করে স্বচ্ছ তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাতে একজন যোগ্য উপভোক্তাও বাদ না যান।