বাংলা হান্ট ডেস্ক: এবার মেট্রো যাত্রীদের জন্য রয়েছে সুখবর। ২৭ জুলাই থেকে পরীক্ষামূলক ভাবে ব্লু লাইন গ্রিন লাইনে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবা (Kolkata Metro)। শুধু ট্রেনের সংখ্যা নয় বাড়ানো হচ্ছে পরিষেবার সময়। জেনে নিন এর বিস্তারিত তথ্য।
২৭ জুলাই থেকে ব্লু ও গ্রিন লাইনে বাড়ছে ট্রেন চলাচল (Kolkata Metro)
যাত্রীদের কথা মাথায় রেখে এবার কলকাতা মেট্রো নতুন সিদ্ধান্ত নিয়েছে। যেখানে পরীক্ষামুলকভাবে চালু হওয়ার নতুন সময়সূচির ফলে সাফল্য ভিত্তি করে ভবিষ্যতে পরিষেবার স্থায়ী করার বিষয়ে ভাবা হবে। যেখানে সোমবার থেকে শনিবার ব্লু লাইনে প্রথম মেট্রো ছাড়বে সকাল ছয়টা থেকে। পাশাপাশি শেষ মাত্র সাড়ে দশটার সময় ছাড়বে ফলে অফিস ফেরত ও রাতে যাত্রীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে (Kolkata Metro)।

আরও পড়ুন: সোমবার যাত্রীদের ভোগান্তি নিশ্চিত! ক্যাব চালকদের ধর্মঘটে অ্যাপে মিলবে না গাড়ি, জেনে নিন সময়
গ্রীনলাইন ও সোমবার থেকে শনিবার প্রথম মেট্রো ছাড়বে ছটায়। যেখানে সে সময় তো ছাড়বে রাত্রি সাড়ে দশটা নাগাদ। এছাড়াও সিটি সেন্টার থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো রাত ১০:৩৬ মিনিটে।
পাশাপাশি বাড়ানো হচ্ছে মেট্রো সংখ্যা। যেখানে ব্লু লাইনে সোমবার থেকে শুক্রবার ২৭২ টি মেট্রো চালানো হবে। শনিবার চালানো হবে ২৫৮ টি মেট্রো। রবিবার চালানো হবে ১৫৮টি করে ট্রেন।
পাশাপাশি এই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হয়েছে, বোরই সংযোগ দ্রুত করতে ও রাতে যাতায়াত ব্যবস্থায় সুবিধাজনক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষামূলকভাবে এই পরিষেবায় যাত্রীদের ইতিবাচক সম্মতি পেলে ভবিষ্যতে তার স্থায়ী করা হবে বলেও জানানো হয়েছে (Kolkata Metro)।













