Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - টাকা পয়সা - ব্যাঙ্ক অফ বরোদায় গ্রাহকদের ডেটা লিক! অ্যাকাউন্ট সুরক্ষিত করতে অবিলম্বে করুন এই কাজ

ব্যাঙ্ক অফ বরোদায় গ্রাহকদের ডেটা লিক! অ্যাকাউন্ট সুরক্ষিত করতে অবিলম্বে করুন এই কাজ

Sayak Panda

Published on: July 28, 2026

Sayak Panda

Published on: July 28, 2026

Bank of Baroda customers' data leaked, do this to secure your account.
Google News
Follow

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই ব্যাঙ্ক অফ বরোদায় (Bank of Baroda) বড় ধরণের ডেটা লিক (Data Leak) বা তথ্য ফাঁসের খবর সামনে এসেছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, ডার্ক ওয়েবে এই তথ্যগুলি ছড়িয়ে গেছে। দাবি করা হচ্ছে যে, হ্যাকারদের কাছে ব্যাঙ্কের প্রায় ১ টেরাবাইট ডেটা রয়েছে। যেখানে, এই ব্যাঙ্কের গ্রাহকদের ঋণের নথি থেকে শুরু করে পরিচয়পত্র এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য রয়েছে। গত ২৭ জুলাই, ব্যাঙ্ক কর্তৃপক্ষ নিজেরাই এই নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত করেছে। তবে আশ্বস্ত হওয়ার মতো খবর হল, গ্রাহকদের টাকা নিরাপদ আছে। হ্যাকাররা ব্যাঙ্কের সেই সিস্টেমে প্রবেশ করতে পারেনি, যেখানে টাকার লেনদেন হয়। তবে, আসল হুমকি হ্যাকারদের থেকে নয়, বরং এই ফাঁস হওয়া তথ্যকে কাজে লাগিয়ে প্রতারকদের বাড়বাড়ন্ত হতে পারে। এমতাবস্থায়, আপনিও যদি এই ব্যাঙ্কের গ্রাহক হন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট (Bank Account) সুরক্ষিত রাখতে কী কী করণীয় সেই প্রসঙ্গে বিস্তারিত তথ্য বর্তমান প্রতিবেদনে উপস্থাপিত করা হল।

KPS Admission 2026
SNU Admission 2026

ব্যাঙ্ক অফ বরোদায় (Bank of Baroda) গ্রাহকদের ডেটা লিক!

গ্রাহকদের টাকা নিরাপদ আছে: ইতিমধ্যেই ব্যাঙ্ক স্পষ্টভাবে জানিয়েছে যে, তাদের প্রধান সিস্টেম, যেখানে টাকার লেনদেন হয়, তা সম্পূর্ণ সুরক্ষিত। হ্যাকাররা সেখানে প্রবেশ করতে পারেনি। মূলত, ব্যাঙ্কের একজন কর্মচারীর ইমেল অ্যাড্রেস হ্যাক হয়েছিল এবং কিছু তথ্য ফাঁস হয়ে যায়। ‘ট্রিপ্লেক্স’ নামের একটি হ্যাকিং গ্রুপ এটি ফাঁস করার দাবি করেছে। এই তথ্য ফাঁসের মধ্যে গ্রাহকদের নাম, অ্যাকাউন্টের তথ্য এবং কিছু ছবি বা আইডি প্রুফ থাকতে পারে। কিন্তু এর মানে এই নয় যে, গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাথায় রাখতে হবে যে, শুধু তথ্য ফাঁস হলেই আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে না। শুধুমাত্র গ্রাহকদের নাম, আধার বা প্যান কার্ড নম্বর ব্যবহার করে কেউ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে না। টাকা তুলতে হলে গ্রাহকদের পাসওয়ার্ড, এটিএম পিন অথবা ফোনে পাঠানো OTP লাগবে। এবং এই তথ্য ফাঁসের ঘটনায় হ্যাকাররা এগুলো পায়নি। সাইবার বিশেষজ্ঞরা আরও ব্যাখ্যা করেছেন যে এটি পরিচয় চুরির ঘটনা, অর্থ চুরির নয়।

Bank of Baroda customers' data leaked, do this to secure your account.

আসল চিন্তা প্রতারকরা: এবার আসল চিন্তা নিয়ে কথা বলা যাক। প্রতারকরা এই ফাঁস হওয়া তথ্য ব্যবহার করে গ্রাহকদের ধোঁকা দিতে পারে। ধরুন, একজন গ্রাহকের কাছে ফোন এল। যেখানে অপর প্রান্তের ব্যক্তিটি গ্রাহকের নাম, ব্রাঞ্চ এবং অ্যাকাউন্টের শেষ ৪ টি সংখ্যা সঠিকভাবে বলে দিল। অপর প্রান্তের ব্যক্তিটি এটাও জানাল, ‘আমি ব্যাঙ্ক অফ বরোদার সিকিউরিটি টিম থেকে ফোন করছি। আপনার অ্যাকাউন্টটি ব্লক করা হচ্ছে।’ এতে স্বাভাবিকভাবেই ফোনের এপ্রান্তে থাকা গ্রাহক ভয় পেয়ে গিয়ে এই কথা বিশ্বাস করে ফেলতে পারেন। তারপর OTP চাইলে এটি প্রদান করলেই প্রতারিত হতে পারেন ওই গ্রাহক। মনে রাখবেন, পৃথিবীর কোনও ব্যাঙ্ক কখনও ফোন বা টেক্সটের মাধ্যমে গ্রাহকদের কাছে ওটিপি, সিভিভি বা পাসওয়ার্ড চায় না। তাই, এদিক থেকে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয় ‘ফ্রেন্ডস’ ভিডিও আচমকাই উধাও! ক্ষমা চেয়ে কী বার্তা দিল Meta?

তাহলে কী ব্যাঙ্ক অফ বরোদার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া উচিত: বিশেষজ্ঞরা বলছেন যে তথ্য ফাঁসের ভয়ে অ্যাকাউন্ট বন্ধ করা আদৌ বুদ্ধিমানের কাজ নয়। আজকাল আমাদের অনেক তথ্যই অনলাইনে পাওয়া যায়, এবং এই ধরণের ঘটনা প্রায়শই অন্যান্য ব্যাঙ্ক ও কোম্পানির ক্ষেত্রেও ঘটে থাকে। এক্ষেত্রে, গ্রাহককে শুধু সতর্ক থাকতে হবে। এছাড়াও, ওটিপি ও পাসওয়ার্ড, কাউকে প্রদান করবেন না।

আরও পড়ুন: জাদেজার প্রত্যাবর্তন! শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট দলের ঘোষণা BCCI-র, প্রথমবার সুযোগ পেলেন সারাংশ জৈন

অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এই পদক্ষেপগুলি গ্রহণ করুন:
১. আজই আপনার নেট ব্যাঙ্কিং এবং ব্যাঙ্ক মোবাইল অ্যাপের পাসওয়ার্ড পরিবর্তন করুন। এছাড়াও, আপনার ব্যাঙ্ক থেকে পাওয়া প্রতিটি এসএমএস এবং ইমেল (ট্রানজাকশন অ্যালার্ট) মনোযোগ সহকারে পড়ুন; সেগুলি উপেক্ষা করবেন না।

২. আপনার ফোনে যদি ‘আপনার KYC আপডেট করুন’ বা ‘অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে’ লেখা কোনও লিঙ্ক আসে, তবে তাতে ক্লিক করবেন না। আজকাল এই ধরণের ভুয়ো বার্তার সংখ্যা বাড়ছে। UIDAI-র ওয়েবসাইট বা mAadhaar অ্যাপে গিয়ে আপনার আধার কার্ডের বায়োমেট্রিক লক করুন। এতে মাত্র ৫ মিনিটের মতো সময় লাগে।

৩. এছাড়াও, আপনার CIBIL রিপোর্ট চেক করুন। এর মাধ্যমে জানা যাবে, অন্য কেউ আপনার নাম ও আইডি ব্যবহার করে লোন নিয়েছে কি না। আপনার অ্যাকাউন্টে কোনও গরমিল দেখলে, সরাসরি আপনার ব্যাঙ্ককে জানান এবং ১৯৩০ নম্বরে সাইবার পুলিশকে ফোন করুন। বাড়িতে বসে থাকবেন না। এছাড়াও, আপনার ব্যাঙ্কে সবসময় আপনার বর্তমান মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস আপডেট করুন।

Related Stories

View All
Free Bus Service to apply for a pink card it is essential to have these documents

পিঙ্ক কার্ডের আবেদন করেননি? কোন কোন নথি থাকা বাধ্যতামূলক, জেনে নিন

মহাবিপাকে মহুয়া! তৃণমূল সাংসদের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা, হঠাৎ কী হল?

Donald Trump declares Hormuz 'American territory'.

মধ্যপ্রাচ্যে ফের শুরু হইচই! রাখঢাক না রেখে হরমুজকে ‘আমেরিকার ভূখণ্ড’ হিসাবে ঘোষণা করলেন ট্রাম্প

Indian Army Chief Dhiraj Seth receives rare honour in Nepal!

ভারতের সেনাপ্রধান নেপালে পেলেন বিরল সম্মান! ভারতীয় সেনাবাহিনীতে ফের নিযুক্ত হবেন গোর্খারা?

Breaking News

View All
Ishika Chaudhary suffers forehead injury at Hockey World Cup 2026.

হকি বিশ্বকাপে একী কাণ্ড! ম্যাচ শেষ হওয়ার ১৫ সেকেন্ড আগে কপালে স্টিক লেগে রক্তক্ষরণ ঈশিকা চৌধুরীর

August 19, 2026
How to get indian railways pillow blankets bedsheets

হাওড়া-গুয়াহাটিতে আচমকা পরিদর্শন, খাবার-পানীয়ের মান নিয়ে কড়া IRCTC

August 19, 2026
Recipe whip up a delicious Kochur Kosha Dum with just a few ingredients

গরম ভাতের পাতে কচুর কষা দম! সহজ রেসিপিতে বানিয়ে নিন মুখরোচক এই পদ

August 19, 2026
Supreme Court judge say about the demand for Sumit Roy's arrest

অভিষেকের আপ্তসহায়ক সুমিতকে গ্রেফতারের দাবি! সুপ্রিম কোর্টে সওয়াল শুনে বড় মন্তব্য বিচারপতির

August 19, 2026
Calcutta High Court angry over bank role in Abhishek Banerjee account freeze case

‘রিপোর্ট দেওয়ার বাহানায় সময় নষ্ট’! অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় রেগে আগুন হাইকোর্ট, কার উপর?

August 19, 2026
Suvendu Adhikari reveals Annapurna Yojana installment to be credited earlier from September

সেপ্টেম্বর থেকে আরও আগে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা! তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

August 19, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য