গরম ভাতের পাতে কচুর কষা দম! সহজ রেসিপিতে বানিয়ে নিন মুখরোচক এই পদ

Published on:

Published on:

Recipe whip up a delicious Kochur Kosha Dum with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্ষাকাল হোক অথবা গরম কাল বাড়িতে প্রায়শই গাটি কচু নিয়ে আসা হয়। এবার গাটি কচু দিয়ে তৈরি করা এক ধরনের পদ খেয়ে আপনার মুখেও যদি চর পড়ে। তাহলে নতুনত্ব ধরনের এই রেসিপিটি একবার করে দেখতে পারেন। যা বানাতে খুব কম সময় লাগবে (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু কচুর কষা দম (Recipe)

নিরামিষের দিন বাড়িতে কি রান্না করা হবে তা নিয়ে চিন্তা থাকে না। আর তার ওপর নিরামিষের দিয়ে যদি কচু করা হয় তাহলে অনেকেই খেতে চান না। কিন্তু আজ আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যা কচু দিয়ে তৈরি করা হবে। দেখে নিন সেই রেসিপিটি (Recipe)।

Recipe whip up a delicious Kochur Kosha Dum with just a few ingredients

আরও পড়ুন: ব্যাঙ্কে চাকরির স্বপ্ন? SBI-তে ৭ হাজারের বেশি পদে নিয়োগ, এই মাসেই শেষ আবেদন

উপকরণ:

৫০০ গ্রাম গাঠিকচু

২ টেবিলচামচ সর্ষের তেল

১ চা-চামচ গোটা জিরে

এক চিমটে হিং

এক চিমটে জোয়ান

আধ চা-চামচ হলুদগুঁড়ো

১ চা-চামচ ধনেগুঁড়ো

আধ চা-চামচ জিরেগুঁড়ো

আধ চা-চামচ শুকনোলঙ্কা গুঁড়ো

আধ চা-চামচ আমচুর

আধ চা-চামচ গরমমশলাগুঁড়ো

২ টেবিলচামচ কুচোনো ধনেপাতা

৩টি কাঁচালঙ্কা

১ টেবিলচামচ লেবুর রস

স্বাদমতো নুন

প্রণালী: প্রথমে গাঠিকচু সেদ্ধ করে নিন প্রেশার কুকারে। ৩-৪টি সিটির বেশি দরকার নেই। এ বার বড় একটি প্যানে সর্ষের তেল দিয়ে হিং, গোটা জিরে এবং জোয়ান ফোড়ন দিন।তার পর কেটে রাখা কচুর টুকরোগুলি প্যানে ঢেলে ভাল করে ভেজে নিন। সোনালি রং ধরা পর্যন্ত অপেক্ষা করুন। এ বার হলুদগুঁড়ো, ধনেগুঁড়ো, গরমমশলাগুঁড়ো এবং আমচুর মিশিয়ে দিন প্যানে। তার পর স্বাদমতো নুন দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। গাঠিকচু যেহেতু আগে থেকেই সেদ্ধ করা, ফলে মশলা কষানোর পর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। শেষে চিরে রাখা কাঁচালঙ্কা এবং ধনেপাতাকুচি উপর থেকে ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিন। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।