LPG গ্রাহকদের জন্য বড় সতর্কতা! ১৬ অগাস্টের মধ্যে না করলে বন্ধ হতে পারে এই সুবিধা

Published on:

Published on:

If you don't do this, you won't get LPG cylinder
Follow

বাংলা হান্ট ডেস্ক : রান্নার গ্যাস (LPG Cylinder) ব্যবহারকারীদের জন্য এবার বড় সতর্কবার্তা। নির্ধারিত সময়ের মধ্যে e-KYC সম্পূর্ণ না করলে ভবিষ্যতে এলপিজি সিলিন্ডার পাওয়া থেকে শুরু করে সরকারি ভর্তুকি গ্রহণে সমস্যা তৈরি হতে পারে। ইতিমধ্যেই গ্রাহকদের মোবাইলে সতর্কতামূলক এসএমএস পাঠাতে শুরু করেছে। তাই যাঁরা এখনও এই প্রক্রিয়া সম্পূর্ণ করেননি, তাঁদের দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

রান্নার গ্যাস (LPG Cylinder) ব্যবহারকারীদের জন্য বড় খবর

মোবাইলে পাঠানো বার্তায় জানানো হয়েছে, ১৬ অগাস্ট, ২০২৬-এর মধ্যে আধারভিত্তিক e-KYC সম্পন্ন করা বাধ্যতামূলক। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে যাচাইকরণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত স্বাভাবিক প্রক্রিয়ায় গার্হস্থ এলপিজি সিলিন্ডার বুকিং বা সরবরাহে সমস্যার মুখে পড়তে হতে পারে। বিশেষ করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের ক্ষেত্রে এই নিয়ম আরও গুরুত্বপূর্ণ, কারণ e-KYC অসম্পূর্ণ থাকলে সরকারি ভর্তুকি পাওয়াও ব্যাহত হতে পারে।

এরই মধ্যে সাধারণ গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির খবরও দিয়েছে তেল বিপণনকারী সংস্থাগুলি। ১ অগাস্ট, থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে। যদিও ১৪.২ কেজির গার্হস্থ রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন করা হয়নি।
তেল সংস্থাগুলির মতে, e-KYC বাধ্যতামূলক করার মূল উদ্দেশ্য হল প্রকৃত গ্রাহকের পরিচয় যাচাই নিশ্চিত করা এবং সরকারি সুবিধা সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া। সেই কারণেই নিবন্ধিত মোবাইল নম্বরে ধারাবাহিকভাবে এসএমএস পাঠিয়ে গ্রাহকদের সচেতন করা হচ্ছে।

গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন e-KYC সম্পন্ন করার একাধিক বিকল্পও চালু রেখেছে। বাড়িতে বসে IndianOil ONE অ্যাপের মাধ্যমে এই কাজ করা যাবে। এছাড়া সংশ্লিষ্ট গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে কিংবা সিলিন্ডার সরবরাহকারী ডেলিভারি কর্মীর সাহায্য নিয়েও এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।

If you don't do this, you won't get LPG cylinder

আরও পড়ুন : দালালচক্র অতীত! এবার অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ্যাম্বুলেন্স, সহজ পদ্ধতি জানুন

উল্লেখ্য, নির্ধারিত সময়ের মধ্যে e-KYC সম্পূর্ণ না হলে যাচাইকরণ শেষ না হওয়া পর্যন্ত গার্হস্থ মূল্যে এলপিজি সিলিন্ডার পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে ভবিষ্যতে গ্যাস সরবরাহ, বুকিং কিংবা সরকারি ভর্তুকি—কোনও ক্ষেত্রেই অপ্রয়োজনীয় সমস্যার মুখোমুখি হতে হবে না।