ফের বাড়ল সোনার দাম! শীঘ্রই কী ২ লক্ষে পৌঁছে যাবে হলুদ ধাতু? দেখুন আজকের রেট

Published on:

Published on:

gold price(53) 5th august
Follow

বাংলা হান্ট ডেস্কঃ একদিন কমার পর ফের দামি হল সোনা। কেনার হোক বা না হোক, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন চিন্তা বাড়ে, তেমনি সস্তা হলে আনন্দ হয়। এদিন ক্রেতাদের চিন্তা খানিকটা বাড়িয়ে সামান্য বাড়ল সোনার দাম। বুধবার ৫ আগস্ট কত দর হল হলুদ ধাতুর? আজ ৫ আগস্ট, ২০২৬ কলকাতায় হলমার্ক সোনার দাম কত হল? এক গ্রাম কিনতে কত খরচ পড়বে?

এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)

বুধবার ফের বাড়ল সোনার দাম। এদিন ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১৩৬৮০ টাকা। একদিনে দাম বেড়েছে ২০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১৩৬৮০০ টাকায় পৌঁছেছে। রাতারাতি দাম বেড়েছে ২০০ টাকা। ২২ ক্যারাট সোনার ক্ষেত্রে ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১৩৬৮০০০ টাকা।

Gold Price

২৪ ক্যারাট সোনাও উর্দ্ধমুখী। এদিন ১ গ্রাম সোনার দাম হয়েছে ১৪৩৯০ টাকা। গতকালের তুলনায় ২০ টাকা দাম বেড়েছে। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৪৩৯০০ টাকা। রাতারাতি দাম বেড়েছে ২০০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০০ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছে ১৪৩৯০০০ টাকা।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।

Gold Price

আরও পড়ুন: এখন দেওয়া হবে না ভাতা! অগাস্ট মাসের অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার দিনক্ষণ সামনে এল

রুপোর দাম

রুপোর দামও উর্দ্ধমুখী এদিন। রুপোলি ধাতুর দাম দিন দিন বাড়ছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ২২০৫০ টাকা। একদিনে ১৪৫ টাকা বেড়েছে দাম। আর ১ কেজি রুপোর দাম হয়েছে ২২০৫০০ টাকা। দাম ১৪৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।