মধ্যপ্রাচ্যের সঙ্কট কাটিয়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বিপুল বৃদ্ধি! ঊর্ধ্বগতি গোল্ড রিজার্ভেও

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে (Foreign Exchange Reserves) ফের বিপুল বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা RBI (Reserve Bank of India) গত শুক্রবার জানিয়েছে, ৩১ জুলাই শেষ হওয়া সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ১০.৫১ বিলিয়ন ডলার বেড়ে ৬৯২.৮৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর আগের সপ্তাহে দেশের (India) বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬.১২ বিলিয়ন ডলার বেড়ে ৬৮২.৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। জানিয়ে রাখি যে, চলতি বছরে ২৭ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সর্বকালের সর্বোচ্চ ৭২৮.৪৯ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছিল।

ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে (Foreign Exchange Reserves) বিপুল বৃদ্ধি:

জানিয়ে রাখি যে, সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর বেশ কয়েক সপ্তাহ ধরে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে পতন দেখা গিয়েছিল। ফেব্রুয়ারির শেষের দিকে আমেরিকা-ইজরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের পর পশ্চিম এশিয়ার পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি ঘটে। যা রুপির ওপর চাপ সৃষ্টি করে। এদিকে, রুপির ওপর ক্রমাগত বাড়তে থাকা চাপের কারণে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার টানা বেশ কয়েক সপ্তাহ ধরে পতনের সম্মুখীন হয়। কারণ, ওই সময়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ককে ডলার বিক্রি করে বাজারে হস্তক্ষেপ করতে হয়েছিল।

India's Foreign Exchange Reserves have increased significantly.

ভারতের গোল্ড রিজার্ভও বৃদ্ধি পেয়েছে: উল্লেখ্য যে, বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের বৃহত্তম অংশ, অর্থাৎ ফরেন কারেন্সি অ্যাসেট, ৩১ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৮.৭৫ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৫৬৪.৬৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এই অ্যাসেটর মধ্যে ইউরো, পাউন্ড এবং ইয়েনের মতো মার্কিন ডলার-বহির্ভূত মুদ্রার ওঠানামার প্রভাবও অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: বাড়ি করার জন্য জমি চেয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ ঋষভ পন্থের! কী জানালেন পুষ্কর সিং ধামি?

এই সময়ে দেশের গোল্ড রিজার্ভের মূল্যও ১.৬৮ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ১০৪.৭৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এছাড়াও, স্পেশাল ড্রয়িং রাইটস তথা ৪৮ ৪৮ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ১৮.৬৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: আর নয় বৈষম্য! RAC যাত্রীদের সুবিধার্থে তৎপর রেল, জোনাল রেলওয়ে পেল কড়া চিঠি

এদিকে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা IMF-এর কাছে দেশের রিজার্ভ ২৮ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৪.৭৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত মাসে, দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানোর জন্য ভারত সরকার এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক FCNR (B) বা ফরেন কারেন্সি নন-রেসিডেন্ট (ব্যাঙ্ক) সহ বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করেছে। এই প্রচেষ্টাগুলির মাধ্যমে এখনও পর্যন্ত প্রায় ৩২ বিলিয়ন ডলার সংগৃহীত হয়েছে।