আজ কলকাতার এই রাস্তাগুলি বন্ধ থাকবে, বাড়ি থেকে বেরনোর আগে অবশ্যই দেখুন

Published on:

Published on:

These roads in Kolkata will be closed today, check them
Follow

বাংলা হান্ট ডেস্ক : আজ, সোমবার কলকাতায় (Kolkata) রাজনৈতিক কর্মসূচি ঘিরে শহরের যান নিয়ন্ত্রণ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একাধিক কর্মসূচি ও ‘হর ঘর তিরঙ্গা’ উপলক্ষে মিছিল—সব মিলিয়ে মধ্য কলকাতা ও ময়দান সংলগ্ন এলাকায় বাড়তি সতর্কতা জারি রয়েছে। তাই আজ শহরের কোন কোন জায়গায় যান নিয়ন্ত্রণ হতে পারে, তা জেনে নেওয়া জরুরি।

বন্ধ থাকবে কলকাতার (Kolkata) কোন কোন রাস্তা ?

দিনের শুরুতে সল্টলেকে বিজেপির কার্যালয়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করার কথা মুখ্যমন্ত্রীর। এরপর ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে রাজ্য সরকারের আয়োজিত পদযাত্রায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর ১টার পর ধর্মতলায় নেতাজি মূর্তির পাদদেশ থেকে পদযাত্রা শুরু হয়ে বিড়লা তারামণ্ডল পর্যন্ত যাওয়ার কথা।

এদিন নবান্নে দুপুর ২টোয় সাংবাদিকদের মুখোমুখি ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করার কথা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর কর্মসূচির পাশাপাশি পদযাত্রাকে কেন্দ্র করে শহরের একাধিক রাস্তায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ বা নিয়ন্ত্রিত হতে পারে। তবে জরুরি পরিষেবা এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বহনকারী যানবাহনকে এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে।

কলকাতা ট্রাফিকের তরফে জানা যাচ্ছ, বন্ধ থাকতে পারে ময়দান এলাকার কিংসওয়ে, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহেরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইন্সওয়ে, রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স লেন এবং ক্যাসুয়ারিনা রোড। একইসঙ্গে রাস্তায় গাড়ি রাখার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে কিংসওয়ে, অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশ, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহেরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইন্সওয়ে, ডাফরিন রোড এবং ক্যাসুয়ারিনা অ্যাভিনিউয়ে।

এ ছাড়াও দ্বিতীয় হুগলি সেতু এবং এজেসি বোস রোডের একটি বড় অংশে যান চলাচল নিয়ন্ত্রণের সম্ভাবনা রয়েছে। মৌলালি মোড় থেকে হেস্টিংস পর্যন্ত এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, সিআর অ্যাভিনিউয়ের জি.সি. অ্যাভিনিউ থেকে দক্ষিণমুখী অংশ, জওহরলাল নেহেরু রোড এবং এসপি মুখার্জি রোডের রাসবিহারী অ্যাভিনিউ থেকে এক্সাইড মোড় পর্যন্ত অংশে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে।

These roads in Kolkata will be closed today, check them

আরও পড়ুন :৩-৪ ঘন্টার মধ্যেই বাড়িতে চলে আসবে সিলিন্ডার, নতুন পরিষেবা চালু IndianOil-এর

সোমবার কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রুটে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ধর্মতলা, ময়দান, হেস্টিংস এবং সংলগ্ন এলাকায় যাঁদের যাতায়াত রয়েছে, তাঁদের হাতে সময় রেখে বেরোনো এবং সম্ভব হলে বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।