৩-৪ ঘন্টার মধ্যেই বাড়িতে চলে আসবে সিলিন্ডার, নতুন পরিষেবা চালু IndianOil-এর

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রান্না করতে করতে হঠাৎ করেই গ্যাস শেষ। মাথায় হাত পড়ার জোগাড় হয় গৃহস্থের। বাড়িতে অতিরিক্ত সিলিন্ডার (LPG Cylinder) মজুত না থাকলে সমস্যা আরোই বেড়ে যায়। সিলিন্ডার বুক করলে কতদিনে তা আসবে তার কোনও নিশ্চয়তা থাকে না। তবে এই সমস্যার সমাধানে এবার বড় পদক্ষেপ নিল ইন্ডিয়ান অয়েল।

কয়েক ঘন্টার মধ্যেই বাড়িতে আসবে গ্যাস সিলিন্ডার (LPG Cylinder)

গ্রাহকদের সুবিধার্থে একটি নতুন পরিষেবা চালু করেছে ইন্ডিয়ান অয়েল। ‘ইন্ডেন এক্সট্রালাইট নাউ’ নামের এই পরিষেবার আওতায় গ্রাহকদের ১০ কেজির হালকা ওজনের কম্পোজিট গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। এই পরিষেবার সবথেকে বড় সুবিধা হল, বুকিং করার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বাড়িতে পৌঁছে দেওয়া হবে এই সিলিন্ডার।

IndianOil new quick service of LPG Cylinder

কী বিশেষত্ব সিলিন্ডারের: উল্লেখ্য, স্টিলের সিলিন্ডারগুলির তুলনায় এই কম্পোজিট গ্যাস সিলিন্ডারগুলি অনেকটাই হালকা। সিলিন্ডারগুলির বডি জং প্রতিরোধী উপাদান দিয়ে তৈরি হওয়ায় বাড়ে স্থায়িত্বও। পাশাপাশি সিলিন্ডারের ডিজাইন স্বচ্ছ হওয়ায় ভেতরে কতটা গ্যাস রয়েছে তাও বোঝা যায়। মূলত ছোট পরিবারে, যাদের কম এলপিজি (LPG Cylinder) প্রয়োজন হয়, তাদের জন্য এই সিলিন্ডারগুলি আদর্শ।

আরও পড়ুন : নতুন ছবিতে প্লেব্যাকে ‘কামব্যাক’, সিদ্ধান্ত বদল অরিজিতের?

কীভাবে বুকিং করবেন: ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন গ্যাস কানেকশন বা এলপিজি রিফিল সহজে বুক করা যাবে। IndianOil ONE App, IndianOil Customer Portal, এছাড়া ইন্ডিয়ান অয়েলের হোয়াটসঅ্যাপ নম্বর 7588888824 এই প্ল্যাটফর্মগুলির মাধ্যমে বাড়িতে বসে নতুন কানেকশন বুক করা যাবে। রিফিলও করা যাবে সহজে।

আরও পড়ুন : সর্ষে ইলিশ রাঁধতে গিয়ে তেতো হয়ে যাচ্ছে? মেনে চলুন এই ছোট্ট টিপস, পারফেক্ট হবে রান্না

সংস্থার তরফে দাবি করা হয়েছে, বুকিংয়ের ৩ থেকে ৪ ঘন্টার মধ্যেই বাড়িতে ডেলিভারি করে দেওয়া হবে সিলিন্ডার। এই সিলিন্ডারের ওজন হালকা, তাই সহজেই বহন করা যায়। নতুন কানেকশন নিতে হলে কম নথিপত্রেই কাজ মিটে যাবে। এছাড়াও ডিজিটাল বুকিং ও ট্র্যাকিংয়ের সুবিধা থাকবে।