এক পরিবারের কতজন মহিলা অন্নপূর্ণা যোজনা পেতে পারেন? সরকারি নিয়ম জানুন

Published on:

Published on:

How many women from one family will get Annapurna Yojana check Government guideline
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পের (Government Scheme) যাবতীয় নিয়ম স্পষ্ট করে দিয়েছেন তিনি। ফলে এতদিন ধরে চলতে থাকা যাবতীয় জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। পাশাপাশি এক পরিবারের কতজন মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন সেটাও স্পষ্ট হয়ে গিয়েছে।

অন্নপূর্ণা যোজনার গাইডলাইন | (Annapurna Yojana)

গতকাল নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৭ অগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করবে। পাশাপাশি কারা এই প্রকল্পের টাকা পাবেন না, কাদের নাম বাদ যাবে সহ প্রকল্পের যাবতীয় গাইডলাইনস নতুন করে স্পষ্ট করে দেন তিনি।

আরও পড়ুনঃ ‘চটি চাটা’ ভার্সেস ‘বুট চাটা’! কল্যাণ-এজির নজিরবিহীন সংঘাতে উত্তপ্ত কলকাতা হাইকোর্ট

ফলে এক পরিবারের কতজন মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পারেন এই নিয়ে যাদের প্রশ্ন ছিল, তাঁরাও উত্তর পেয়ে গিয়েছেন। সরকারি নিয়ম অনুযায়ী, কোনও পরিবারে অন্নপূর্ণা যোজনার একজন সুবিধা প্রাপক থাকতে পারেন, কোথাও আবার দু’জন থাকতে পারেন। গাইডলাইন অনুসারে তাঁরা সকলে মাসে মাসে ৩ হাজার টাকা করে পেতে পারেন।

অন্নপূর্ণা যোজনা কারা পাবেন না?

গতকাল মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। সেগুলি যারা পূরণ করবেন তাঁরাই এই প্রকল্পের টাকা পাবেন। তিনি জানান, মাসে ১০ হাজার টাকার বেশি আয় করেন, এমন কোনও মহিলা এই ভাতা পাবেন না। পাশাপাশি যাদের বার্ষিক পারিবারিক আয় ১২ লক্ষ টাকার বেশি তাঁদের নামও যোগ্য হিসেবে বিবেচিত হবে না। আবেদনকারীর বয়স ও জমির মালিকানার ক্ষেত্রেও বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে।

Annapurna Yojana

তবে কয়েকটি ক্ষেত্রে নিয়ম শিথিল করেছে রাজ্য সরকার। শুভেন্দু জানিয়েছেন, দিব্যাঙ্গ ভাতা ও পিএম কিষাণ যোজনার সুবিধাভোগী মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। অর্থাৎ তাঁরা একসঙ্গে দু’টি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। পাশাপাশি গ্রামীণ এলাকার ক্ষেত্রে তিন কক্ষ বিশিষ্ট বাড়ির নিয়মে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।