বাংলা হান্ট ডেস্কঃ গতবার শুনানি পিছিয়ে যাওয়ায় কিছুটা হতাশ হয়েছিলেন রাজ্য সরকারি কর্মীরা। এর আগেও পরপর বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার শুনানি পিছিয়ে গিয়েছে দেশের সর্বোচ্চ আদালতে (DA Case)। তবে পরবর্তী শুনানি নিয়ে আসছে ভালো খবর। যা অনেকটাই স্বস্তি দেবে এ রাজ্যের সরকারি কর্মচারী।
ডিএ মামলার শুনানি সংক্রান্ত সমস্ত আপডেট | Dearness Allowance
আগেই সুপ্রিম কোর্ট তরফে পরবর্তী শুনানির দিনক্ষণ জানানো হয়েছে। আগামী ১৮ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ স্থির করেছে সুপ্রিম কোর্ট। এবার সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য সামনে এল। মূল মামলাকারী সংগঠন রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম পে কমিশনের ডিএ মামলা নিয়ে দিল বড় আপডেট।
মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ডিএ মামলার পরবর্তী শুনানি সংক্রান্ত বিস্তারিত তথ্য চলে এসেছে। অর্থাৎ ঐদিন মামলা হচ্ছেই। ইতিমধ্যেই ডিএ মামলা পার্ট heard এ পরিণত হয়েছে। সেই সংক্রান্ত বিষয়ে আগে মলয়বাবু জানান, “গতকাল ডিএ মামলা বিচারক দ্বয় পার্ট heard এ পরিণত করছেন। সেই প্রেক্ষিত কোর্ট আর সাইটেও তা আপডেট হয়ে গেছে। ফলে অবসরের আগেই বিচারক দ্বয় মামলার ইতি টানবেন। আর কেসটা হিমঘরে যাওয়ার সম্ভবনা থাকল না।”

আরও পড়ুন: ‘৪টেয় ছুটি হলে কাজ করে বাড়ি কখন যাবে?’ শিক্ষকদের নিয়ে বড় প্রশ্ন হাইকোর্টের, কোন মামলায়?
সুতরাং, বছরের পর বছর ধরে চলতে থাকা বকেয়া ডিএ মামলা আর দীর্ঘায়িত হবে না বলেই এবার আশা করছে কর্মচারীমহল। উল্লেখ্য, আগামী ১৮ আগস্ট দুপুর দুটোয় ফের শুনানি হবে বলে গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ জানিয়েছে। মনিটরিং কমিটি যে রিপোর্ট দেবে সেই রিপোর্ট দেখে পরবর্তী শুনানির দিন বিস্তারিত বক্তব্য রাখার সুযোগ পাবে বাদী-বিবাদী উভয়পক্ষ। এবার হাইভোল্টেজ এই মামলার পরবর্তী শুনানিতে কী হয় সেদিকে নজর থাকবে কর্মচারীমহলের।













