দেবের ‘দাদাগিরি’তে বড় চমক, রাজনৈতিক বিরোধ ভুলে এক মঞ্চে সজল-কুণাল-মদন

Published on:

Published on:

Big surprise in Dev's 'Dadagiri', Sajal-Kunal-Madan on one stage
Follow

বাংলা হান্ট ডেস্ক : টেলিভিশনের পর্দায় ‘দাদাগিরি’ (Dadagiri) মানেই বিনোদনের সঙ্গে একের পর এক চমক। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর এবার এই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের সঞ্চালকের ভূমিকায় দেব। টলিউডের এই তারকার উপস্থিতিতেই অনুষ্ঠানের আড্ডায় এসেছে নতুন মাত্রা। কখনও তারকা অতিথি, কখনও মজার প্রশ্নোত্তর—প্রতিটি পর্বেই দর্শকদের জন্য থাকছে নতুন আকর্ষণ। তবে এবার শোয়ের মঞ্চে নাকি এমন তিন অতিথির আগমন ঘটতে পারে, যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

দাদাগিরি-র (Dadagiri) মঞ্চে আসবেন মদন-সজল-কুণাল

টলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, দেবের ‘দাদাগিরি’তে একসঙ্গে দেখা যেতে পারে তিন পরিচিত রাজনৈতিক মুখকে। সেই তালিকায় রয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ এবং তৃণমূলের দুই বিধায়ক কুণাল ঘোষ ও মদন মিত্র। রাজনৈতিক ময়দানে যাঁদের অবস্থান আলাদা, তাঁদের একই মঞ্চে বসিয়ে আড্ডা হলে যে একেবারে অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে, তা বলার অপেক্ষা রাখে না।

মদন মিত্রের রসিকতা এবং সাবলীল কথাবার্তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। অন্যদিকে, সজল ঘোষও বিভিন্ন সময় নিজের বক্তব্য এবং রসবোধের কারণে আলোচনায় উঠে এসেছেন। কুণাল ঘোষের পরিচিতি আবার তীক্ষ্ণ মন্তব্য ও রাজনৈতিক পাল্টা জবাবের জন্য। ফলে তিনজন যদি সত্যিই একই অনুষ্ঠানে মুখোমুখি হন, তাহলে সাধারণ আড্ডা যে মুহূর্তে মুহূর্তে রাজনৈতিক খোঁচা, মজা কিংবা বাগযুদ্ধে বদলে যেতে পারে, সেই সম্ভাবনাই এখন আলোচনার কেন্দ্রে।

এই জল্পনার পিছনে সাম্প্রতিক একটি ঘটনাও রয়েছে। কয়েকদিন আগে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখোমুখি হয়েছিলেন মদন মিত্র ও সজল ঘোষ। সেখানে দুজনের মধ্যে মজার কথোপকথন এবং একে অপরকে লক্ষ্য করে রসিক মন্তব্য নজর কেড়েছিল। অনুষ্ঠানের সেই মুহূর্তের ভিডিও পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ‘দাদাগিরি’র মঞ্চে তিনজনকে একসঙ্গে আনার সম্ভাবনার খবর সামনে এসেছে।

Big surprise in Dev's 'Dadagiri', Sajal-Kunal-Madan on one stage

আরও পড়ুন :হাত ছোঁয়ালেই চোখে জল! পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কায় বাড়ছে চিন্তা

উল্লেখ্য, মদন মিত্র, সজল ঘোষ এবং কুণাল ঘোষ একই মঞ্চে বসলে কথার লড়াই কোন দিকে গড়ায়, সেটাই হতে পারে অনুষ্ঠানের অন্যতম বড় আকর্ষণ। শেষ পর্যন্ত সজল, কুণাল ও মদন সত্যিই দেবের মঞ্চে হাজির হন কি না, আর হলে তাঁদের নিয়ে ‘নতুন দাদা’ কতটা জমিয়ে অনুষ্ঠান সামলান, এখন সেদিকেই নজর দর্শকদের।